যে কালে ময়না পালে
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুলি শিখে কথা বলে
কিশোর বাবুর খুশি মেলে
যে কালে ময়না পালে
পাড়া গাঁয়ে সাড়া ফেলে।

বাম হাতে ঘুড়ি নিয়ে
ডান হাতে খাঁচা ধরে
কিশোর বাবু কথা বলে
ছুটে যায় দিঘীর পাড়ে।
খানিক পরে ঘুড়ি উড়ে
গগণ পানে ছো ছো করে
যায় ছুটে যায় রশি ছুটে
কিশোর বাবু খাঁচা ফেলে
দৌড়ে যায় নদীর ঘাটে

প্রিয় সাথী সোহাগ এসে
খাঁচা দেখে হেসে ফেলে
খুশির ছটে ময়না নিয়ে
সোহাগ করে বুলি বলে ।
সারা বিকাল কেঁদে - কেঁদে
কিশোর বাবু অর্ধ - মরা
বাবা - মায়ের বকা খেয়ে
মনের জ্বালায় সুখে খরা।
সন্ধ্যা হলে সোহাগ আসে
দুই হাতে খাঁচা নিয়ে,
ফিরিয়ে দেয় বুলি পাখি
প্রকৃত বন্ধুর পরিচয় দিয়ে।
যে কালে ময়না পালে
ভুলে কি কেউ কস্মিন কালে?
বারংবার চায় ফিরে যেতে
অপূর্ব স্বাদে পঞ্জিকা সালে।


ডা. হেলাল উদ্দিন রচিত "বিশ্বময় বাংলাভাষা" কাব্যগ্রন্হ থেকে সংকলিত
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন