somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আক্রান্ত মুসলিম দেশের পার্শ্ববর্তী দেশের ওপর কখন জিহাদ করা ফরযে আইন হয়

১৪ ই এপ্রিল, ২০২৬ সকাল ৭:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রশ্ন:

কোনো মুসলিম ভূমিতে কুফফারদের আগ্রাসন হলে যদি ওই এলাকার লোকজন তাদের বিরুদ্ধে জিহাদ না করে, তাহলে কি অন্যান্য মুসলিমদের ওপর জিহাদ ফরয হয়ে যাবে?

বিনীত

আব্দুল কাদের



উত্তর:

হ্যাঁ, ওই এলাকার লোকজন জিহাদ না করলে পার্শ্ববর্তী মুসলমানদের ওপর জিহাদ ফরজে আইন হয়ে যাবে। পার্শ্ববর্তীরাও না করলে বা সক্ষম না হলে তাদের পার্শ্ববর্তীদের ওপর এবং এভাবে পর্যায়ক্রমে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমগ্র বিশ্বের সকল মুসলমানের ওপর জিহাদ ফরযে আইন হয়ে যাবে। এমতাবস্থায় সামর্থ্যবানদের মধ্যে যারা প্রতিহত করার চেষ্টা করবে না, তারা সবাই গুনাহগার হবে।

আগ্রাসনের সময় জিহাদের বিধান সম্পর্কে ইবনু নুজাইম মিসরি রহ. (৯৭০ হি.) বলেন,

فيجب على جميع أهل تلك البلدة، وكذا من يقرب منهم إن لم يكن بأهلها كفاية، وكذا من يقرب ممن يقرب إن لم يكن ممن يقرب كفاية أو تكاسلوا وعصوا وهكذا إلى أن يجب على جميع أهل الاسلام شرقا وغربا. اهـ

“সে এলাকার সকলের ওপর জিহাদ ফরজ হয়ে যাবে। যদি তারা যথেষ্ট না হয়, তাহলে তাদের পার্শ্ববর্তীদের ওপর একই হুকুম বর্তাবে। যদি তাদের পার্শ্ববর্তী মুসলমানরাও যথেষ্ট না হয় অথবা (আল্লাহর) নাফরমানি করে অলসতা করে (জিহাদ না করে), তাহলে তাদের পার্শ্ববর্তীদের ওপর এই হুকুম বর্তাবে। এভাবে পর্যায়ক্রমে পূর্ব থেকে পশ্চিম; সমগ্র বিশ্বের সকল মুসলমানের ওপর জিহাদ ফরজ হয়ে যাবে।” -আলবাহরুর রায়েক: ১৩/২৮৯

ইবনু আবিদিন শামি রহ. (১২৫২ হি.) বলেন,

الجهاد إذا جاء النفير إنما يصير فرض عين على من يقرب من العدو، فأما من وراءهم ببعد من العدو فهو فرض كفاية عليهم، حتى يسعهم تركه إذا لم يحتج إليهم. فإن احتيج إليهم بأن عجز من كان يقرب من العدو عن المقاومة مع العدو أو لم يعجزوا عنها، لكنهم تكاسلوا ولم يجاهدوا: فإنه يفترض على من يليهم فرض عين كالصلاة والصوم، لا يسعهم تركه ثم وثم إلى أن يفترض على جميع أهل الإسلام شرقا وغربا على هذا التدريج. اهـ

“যদি শত্রুরা মুসলমানদের ওপর আক্রমণ চালায়, তাহলে (প্রথমত) জিহাদ ফরজে আইন হয় ওইসব মুসলমানের ওপর, যারা শত্রুর নিকটবর্তী। আক্রান্ত এলাকা থেকে যারা দূরে অবস্থান করছে, (শত্রু প্রতিহত করতে) যদি তাদের সাহায্যের প্রয়োজন না হয়, তাহলে তাদের ওপর জিহাদ করা (ফরজে আইন নয়; বরং) ফরজে কেফায়া। এ অবস্থায় তাদের জন্য জিহাদে শরীক না হওয়ার অবকাশ আছে। তবে যদি তাদের প্রয়োজন দেখা দেয়, যেমন শত্রুর নিকটে যারা রয়েছে, তারা শত্রু প্রতিরোধে অপারগ হল বা অপারগ হল না, কিন্তু অলসতাবশত জিহাদ করল না, তাহলে তাদের পার্শ্ববর্তীদের ওপর জিহাদ ফরজে আইন হয়ে যাবে; যেমন নামাজ-রোজা ফরজে আইন। তখন তাদের জন্য জিহাদ না করার অবকাশ থাকবে না। এভাবে তাদের পরের এবং তাদের পরের মুসলমানদের ওপর জিহাদ ফরজে আইন হতে থাকবে; পর্যায়ক্রমে পুর্ব থেকে পশ্চিম; সমগ্র বিশ্বের সকল মুসলমানের ওপর জিহাদ ফরজে আইন হয়ে যাবে।” -রদ্দুল মুহতার: ৪/১২৪

فقط، والله تعالى أعلم بالصواب



আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদী উফিয়া আনহু
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০২৬ সকাল ৭:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৮


সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী... ...বাকিটুকু পড়ুন

হযরত ইব্রাহীমের (আ.) কুরাইশ আহলে বাইতের মধ্যে হযরত আলীর (রা.) মুসলিম বিশ্বের নেতৃত্বের সময় সবচেয়ে কম

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৫৯



সূরাঃ ২ বাকারা, ১২৪ নং আয়াতের অনুবাদ-
১২৪। আর যখন তোমার প্রতিপালক ইব্রাহীমকে কয়েকটি বাক্য (কালিমাত) দ্বারা পরীক্ষা করেছিলেন, পরে সে তা পূর্ণ করেছিল; তিনি বললেন নিশ্চয়ই আমি তোমাকে... ...বাকিটুকু পড়ুন

শিক্ষকের মর্যাদা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৩


কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

×