somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুষ দিয়ে চাকরি নেওয়ার হুকুম কী

১৯ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাধ্য হয়ে ঘুষ দিয়ে চাকরি নেওয়ার হুকুম কি? দলিলসহ জানালে উপকৃত হতাম।

প্রশ্নকারী- তামিম



প্রশ্নঃ-২

বর্তমানে প্রায় অধিকাংশ চাকরিই হয় ঘুষের মাধ্যমে। যোগ্যতা থাকলেও এখন আর যোগ্যতার মূল্যায়ন নেই। যে টাকা দিতে পারে তার চাকরি রেডি। ঘুষ দিয়ে চাকরি করাটা কেমন, একটু বিস্তারিত জানালে ভালো হতো।

প্রশ্নকারী-শফিক



উত্তর:

بسم الله الرحمن الرحيم

ঘুষ দেয়া-নেয়া উভয়ই হারাম এবং লা’নত যোগ্য অপরাধ। হাদিসে উভয়ের উপর লা’নত করা হয়েছে।

عن عبد الله بن عمرو، قال: لعن رسول الله – صلى الله عليه وسلم – الراشي والمرتشي”. – سنن الترمذي 1337 قال الإمام الترمذي رحمه الله: هذا حديث حسن صحيح. سنن أبي داود 3580، سنن ابن ماجة 2313، قال المحقق شعيب الأرنؤوط رحمه الله: إسناده قوي.

“আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত; তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষদাতা ও গ্রহীতা উভয়কেই লা’নত করেছেন।” –সুনানে তিরমিযি: ১৩৩৭, সুনানে আবু দাউদ: ৩৫৮০, সুনানে ইবনে মাজাহ: ২৩১৩

যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিকে চাকরি দেয়া আরেকটি বড় গুনাহ। সুতরাং কেউ যদি ঘুষের বিনিময়ে অযোগ্য লোককে চাকরি দেয়, অথবা কেউ অযোগ্য হয়েও ঘুষ দিয়ে চাকরি নেয়, উভয়ই অনেক বড় অপরাধী গণ্য হবে এবং উক্ত হাদীসের আলোকে লা’নত যোগ্য হবে।

অবশ্য কেউ যদি বাস্তবেই উক্ত চাকরির যোগ্য হয়, তাহলে চাকরিটি পাওয়া তার অধিকার। কিন্তু তথাপিও যদি ঘুষ ব্যতীত চাকরিটি না পাওয়া যায়, তাহলে নিজের প্রাপ্য অধিকার আদায়ের জন্য ঘুষ দিয়ে চাকুরি নেয়ার অবকাশ আছে। এতে সে গোনাহগার হবে না; ঘুষ গ্রহীতা গোনাহগার হবে। দেখুন মাআলিমুস সুনান-খাত্তাবি: ৪/১৬১, রদ্দুল মুহতার: ৬/৪২৩, আলমুহাল্লা: ৮/১১৮

উল্লেখ্য, এজন্য চাকরিটা অবশ্যই বৈধ হতে হবে। কুফরি বা হারাম চাকরির তো এমনিতেই সুযোগ নেই, ঘুষ দিয়ে নেয়ার তো প্রশ্নই আসে না।

কোন ধরনের চাকরি বৈধ আর কোন ধরনের চাকরি অবৈধ- এবিষয়ে আপনি নিম্নোক্ত ফতোয়াগুলো দেখতে পারেন:

১. সরকারী বেতন হালাল কি?

২. সরকারি চাকরি করা কি বৈধ?

৩. ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করার হুকুম কী?

৪. ইসলামিক ফাউন্ডেশনের অধীনে কুরআন শিক্ষা প্রকল্পে চাকরি করার হুকুম কি?

فقط، والله تعالى أعلم بالصواب

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৮


সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী... ...বাকিটুকু পড়ুন

হযরত ইব্রাহীমের (আ.) কুরাইশ আহলে বাইতের মধ্যে হযরত আলীর (রা.) মুসলিম বিশ্বের নেতৃত্বের সময় সবচেয়ে কম

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৫৯



সূরাঃ ২ বাকারা, ১২৪ নং আয়াতের অনুবাদ-
১২৪। আর যখন তোমার প্রতিপালক ইব্রাহীমকে কয়েকটি বাক্য (কালিমাত) দ্বারা পরীক্ষা করেছিলেন, পরে সে তা পূর্ণ করেছিল; তিনি বললেন নিশ্চয়ই আমি তোমাকে... ...বাকিটুকু পড়ুন

শিক্ষকের মর্যাদা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৩


কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

×