somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোনো কোম্পানির হিসাবরক্ষক পদে চাকরি করার বিধান কী

২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি কোম্পানি যার প্রধান আয়ের উৎস সুদ না, কিন্তু তারা বিভিন্ন সময় ব্যাংক থেকে ঋণ নেয় ফলে তাদেরকে সুদ দিতে হয় অথবা ব্যাংকে তাদের টাকা থাকে যা থেকে তারা কিছু সুদ আয় হিসেবে পায় অথবা তারা কোনো বন্ডে বা ঋণপত্রতে ইনভেস্ট করে যেখান থেকে মাসিক বা বাৎসরিক সুদ পায়। এখন আমার প্রশ্ন হচ্ছে, এমন কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট বা হিসাবরক্ষক পদে এবং হিসাবরক্ষক ছাড়া অন্য কোনো পদে – যার সাথে সুদের লেনদেনের কোনো সম্পর্ক নেই – চাকরি করার বিধান কী?

বিনীত

সাজ্জাদুল ইসলাম



উত্তর:

بسم الله الرحمن الرحيم

প্রশ্নোক্ত বিবরণ থেকে অনুমিত হচ্ছে, মৌলিকভাবে কোম্পানির প্রোডাক্ট, কার্যক্রম ও আয় বৈধ এবং হালাল। তবে কোম্পানি অল্প বিস্তর সুদেও জড়িত। যদি এমনটাই হয়ে থাকে তাহলে কোম্পানির এমন সব সেক্টরে কাজ করা জায়েয হবে যেগুলোতে সুদের লেনদেন নেই এবং শরীয়তবিরোধী কোনো কাজও করতে হয় না।

আর অ্যাকাউন্টেন্ট হিসেবে চাকরি করা জায়েয হবে, যদি সুদি হিসাব নিকাশ থেকে বিরত থাকা যায়। সুদের হিসাব নিকাশকারীর উপর হাদিসে লা’নত বর্ষণ করা হয়েছে। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত-

لعن رسول الله -صلى الله عليه وسلم- آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء.

“সুদ গ্রহীতা, সুদ দাতা, সুদি লেন-দেনের লেখক ও তার স্বাক্ষীদ্বয়: সকলের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা’নত করেছেন এবং বলেছেন, এরা সকলেই সমান।” -সহীহ মুসলিম : ৪১৭৭

যদি সুদের হিসাব নিকাশ থেকে বিরত থাকা না যায়, তাহলে এ পদ বাদ দিয়ে অন্য কোনো সেক্টরে কাজ করুন, যেখানে সুদের লেনদেন বা হিসাব নিকাশ করতে হয় না এবং অন্য কোনো শরীয়তবিরোধী কাজও করতে হয় না।

চাকরি কোম্পানির যে সেক্টরেই করেন, বেতন যদি সরাসরি সুদের অর্থ থেকে দেয়ার বিষয়টি জানতে পারেন, তাহলে তা গ্রহণ করা জায়েয হবে না। অন্য হালাল আয় থেকে দিতে হবে কিংবা অন্তত এমন অর্থ থেকে দিতে হবে, যাতে হারামের সংমিশ্রণ থাকলেও হালালের পরিমাণই বেশি।

উল্লেখ্য, আপনার কোম্পানির আয়ের মূল উৎস সুদ না, আপনি প্রশ্নে শুধু এতটুকুই উল্লেখ করেছেন। কিন্তু কোম্পানিটি ঠিক কীভাবে আয় করে সেটার বিস্তারিত বিবরণ দেননি। এখন কোম্পানিগুলো বিভিন্নভাবে হারামে জড়িত হয়ে থাকে। বিস্তারিত বললে তাদের আয়ের মূল উৎস আসলেই হালাল কিনা এবং কারবারগুলো জায়েয কি না, জানা যেত। অন্যথায় বাহ্যত যদিও আপনার কাছে মনে হচ্ছে তারা হালালভাবেই উপার্জন করছে কিন্তু বাস্তবতা ভিন্নও হতে পারে। তাই কোম্পানির বিস্তারিত বিবরণ দিয়ে বিজ্ঞ কোনো মুফতী সাহেব থেকে বিষয়টি জেনে নিলে সবচেয়ে ভালো হবে। -রদ্দুল মুহতার: ৬/৩৮৫-৩৮৬, ফাতাওয়া হিন্দিয়া: ৫/৩৪২, ফাতাওয়া রহিমিয়া: ৯/২৮৯, ফাতাওয়া উসমানী: ৩/৩৬২-৩৬৩, ফাতাওয়া বিন্নুরি টাউন: এখানে ক্লিক করুন

فقط، والله تعالى أعلم بالصواب.

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:০৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৮


সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী... ...বাকিটুকু পড়ুন

হযরত ইব্রাহীমের (আ.) কুরাইশ আহলে বাইতের মধ্যে হযরত আলীর (রা.) মুসলিম বিশ্বের নেতৃত্বের সময় সবচেয়ে কম

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৫৯



সূরাঃ ২ বাকারা, ১২৪ নং আয়াতের অনুবাদ-
১২৪। আর যখন তোমার প্রতিপালক ইব্রাহীমকে কয়েকটি বাক্য (কালিমাত) দ্বারা পরীক্ষা করেছিলেন, পরে সে তা পূর্ণ করেছিল; তিনি বললেন নিশ্চয়ই আমি তোমাকে... ...বাকিটুকু পড়ুন

শিক্ষকের মর্যাদা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৩


কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

×