somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লেখাপড়া চালিয়ে যাব? না, উপার্জন করে আম্মাকে পর্দায় রাখার ব্যবস্থা করব

১০ ই জুলাই, ২০২৬ রাত ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রশ্ন:

আমার বয়স আঠার। মাদ্রাসায় লেখাপড়া করি। আব্বা বেঁচে নেই। আম্মা বাসায় বাসায় কাজ করে আমাদের খরচের ব্যবস্থা করে থাকেন। এতে করে তাঁর পর্দা লঙ্ঘন হয়। আমার জানার বিষয় হল, শরীয়তের দৃষ্টিতে এখন আমার করণীয় কী? আমি কি লেখাপড়া চালিয়ে যাব? না, অর্থ উপার্জন করে আম্মাকে পর্দায় রাখার ব্যবস্থা করব?

প্রশ্নকারী- আব্দুল্লাহ



উত্তর:

মা-বাবা যদি দরিদ্র হয়, তাদের নিজেদের জীবিকা নির্বাহের মতো সম্পদ না থাকে, তাহলে সন্তানের ওপর তাদের ভরণপোষণ ফরয। তাই যদি আপনার মায়ের পর্দা রক্ষা করে আপনার পড়াশুনা চালানোর মতো কোনো ব্যবস্থা না থাকে, তাহলে আপনি উপার্জন করে মায়ের ভরণপোষণ করুন। পাশাপাশি যথাসাধ্য ইলম অর্জনেরও চেষ্টা করুন। মনে রাখবেন, ইলম অর্জন শুধু মাদ্রাসায় পড়ার মাঝেই সীমাবদ্ধ নয় এবং উপার্জনও ইলম অর্জনের পরিপন্থী নয়। তাই অন্য কোনো ব্যবস্থা না থাকলে আপনি উপার্জন করা শুরু করুন, পাশাপাশি প্রয়োজনীয় ইলম অর্জনের প্রচেষ্টাও চালিয়ে যান। আল্লাহ আপনাকে সাহায্য করবেন এবং আপনার পথ সুগম করে দিবেন ইনশাআল্লাহ।

হিদায়া গ্রন্থকার মারগিনানি রহ. (৫৯৩ হি.) বলেন,

وعلى الرجل أن ينفق على أبويه وأجداده وجداته إذا كانوا فقراء … -الهداية في شرح بداية المبتدي : 2292، الناشر: دار احياء التراث العربي – بيروت – لبنان

“ব্যক্তির ওপর তার পিতা মাতা, দাদা দাদী ও নানা নানীর ভরণ পোষণ আবশ্যক; যদি তারা দরিদ্র হয়।” –হিদায়া: ২/২৯২; আরো দেখুন রদ্দুল মুহতার: ৩/৬২২

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

১০-১০-১৪৪২ হি.
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০২৬ রাত ১০:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×