somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবা মা নফল ইবাদত করতে নিষেধ করলে তাদের নিষেধ শোনা কি জরুরি

২৯ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবা মা নফল ইবাদত যেমন, তাহাজ্জুদ, সিয়াম ইত্যাদি করতে নিষেধ করলে তাদের নিষেধ শোনা কি জরুরি?

প্রশ্নকারী- আবদুল্লাহ ইবনে আহমাদ



উত্তর:

একজন মুমিনের জীবনে নফল ইবাদতের গুরুত্ব অপরিসীম। নফল ইবাদতের মাধ্যমে মুমিনের ঈমান শক্তিশালী হয় এবং ফরজ আমলের ত্রুটি বিচ্যুতি পূর্ণতা লাভ করে। আল্লাহ তায়ালার আদেশ-নিষেধ পালন করা ও গুনাহ থেকে বাঁচা সহজ হয়।

সহীহ হাদীসে এসেছে, নফল ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহ তায়ালার নৈকট্য লাভ করে। -সহীহ বুখারী ৬৫০২

অপর হাদিসে এসেছে,

أول ما يحاسب به العبد يوم القيامة صلاته، فإن وجدت تامة كتبت تامة، وإن كان انتقص منها شيء، قال: انظروا هل تجدون له من تطوع يكمل له ما ضيع من فريضة من تطوعه، ثم سائر الأعمال تجري على حسب ذلك –رواه النسائي (466) وأبو داود (864) والترمذي (413) وقال الترمذي: حديث حسن.

“কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাযের হিসেব নেয়া হবে। পরিপূর্ণ পাওয়া গেলে পরিপূর্ণ বিনিময় দেয়া হবে। আর যদি ফরজ নামাযে কোনো ত্রুটি থাকে, আল্লাহ তায়ালা বলবেন, দেখ আমার বান্দার কোনো নফল নামায আছে কি না, যা দ্বারা তার ফরয নামাযের ত্রুটি পূরণ করা যায়। এরপর অন্যান্য আমলের হিসেবও একইভাবে নেয়া হবে।” –জামে’তিরমিযি ৪১৩, সুনানে নাসায়ী ৪৬৬, সুনানে আবু দাউদ, ৮৬৪

আর আমাদের আমল যে কতো ত্রুটিপূর্ণ, তা তো বলাই বাহুল্য। সুতরাং সবসময় নফল বাদ দেয়া অবশ্যই একজন মুমিনের পরকালের নাজাতের জন্য ঝুঁকিপূর্ণ।

তাছাড়া নফল আমল আলাদা আলাদা প্রতিটি আমল নফল হলেও সমষ্টিগতভাবে নফল আমলের প্রতি যত্নবান থাকা ফরজ। কেউ যদি সবসময় সকল নফল আমল বাদ দিয়ে দেয়, তাহলে সে গুনাহগার হবে।

সুতরাং পিতা মাতার জন্য সন্তানকে সবসময় নফল ইবাদত থেকে বারণ করার অধিকার নেই। কেউ যদি করেন, তাহলে তাদের এই বারণ মান্য করা সন্তানের জন্য জায়েয নয়। একইভাবে তারা যদি অপ্রয়োজনে দ্বীন ও ঈমান আমলের প্রতি গুরুত্বহীনতার কারণে নফল ইবাদত থেকে বারণ করেন, তবুও তাদের বারণ মান্য করার সুযোগ নেই। এসব ক্ষেত্রে তাদের বাধা উপেক্ষা করেই নফল ইবাদত করতে হবে। তবে সর্বাবস্থায়ই তাদের সঙ্গে সদাচার বজায় রাখতে হবে। প্রয়োজনে কখনো তাদের অগোচরে নফল ইবাদত করবে এবং তাদেরকে সুন্দরভাবে ‍বুঝানোর চেষ্টা করবে।

হ্যাঁ, মা-বাবা যদি যুক্তিসংগত কোনো কারণে সন্তানকে বিশেষ কোনো নফল ইবাদতে বাধা দেন বা বিশেষ কোনো সময়ের জন্য বারণ করেন; যেমন নফল রোযার কারণে যদি সন্তানের স্বাস্থ্যগত অস্বাভাবিক ক্ষতির সম্ভাবনা থাকে বা সন্তানের নফল নামাযের কারণে খেদমতের মুখাপেক্ষী মা-বাবার কষ্ট হয়, তাহলে তাদের এই বারণ মান্য করা সন্তানের জন্য জরুরি। বরং এক্ষেত্রে পিতা মাতা বারণ না করলেও এরকম নফল আমলগুলো আপাতত বন্ধ রেখে যথাসম্ভব অন্যান্য নফল আমল করা এবং পিতা মাতার খেদমত আঞ্জাম দেয়া সন্তানের দায়িত্ব। -আলফাতাওয়াল কুবরা, ইবনে তাইমিয়া রহ.: ৫/৩৮১; আলফাতাওয়াল ফিকহিয়া, ইবনে হাজার হাইতামি রহ.: ৫/৬-৯; আলবাহরুর রায়িক: ৫/৭৮; রদ্দুল মুহতার: ৪/১২৪-১২৫



আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×