somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিভিন্ন সফটওয়্যারের ক্র্যাকড ভার্সন ব্যবহার করার শরয়ী বিধান কী

০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রস্নঃ-১

আমরা আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে অপারেটিং সিস্টেম হিসেবে যে উইন্ডোজ ব্যবহার করি বা মাইক্রোসফট অফিস, ভিপিএন, এন্টি ভাইরাসসহ মিডিয়ার কাজের জন্য অনেক পেইড সফটওয়্যারের ক্র্যাকড ভার্সন বিনামূল্যে ব্যবহার করি। এগুলোর শরয়ী বিধান কি?

প্রশ্নকারী-উবায়দুল্লাহ



প্রশ্নঃ-২

আমাকে University এর কাজে Word file, adobe এর বিভিন্ন software ব্যবহার করতে হয়। এগুলোর বাজার দর 200-300 ডলার। কেনার সামর্থ্য আমার নেই। তাই আমি Crack File (পাইরেটেড সংস্করণ)ব্যবহার করি। এতে শরীয়তের দৃষ্টিতে কোনো সমস্যা আছে কি?

প্রশ্নকারী- মোঃ সামবিতুল ইসলাম



প্রশ্নঃ-৩

আসসালামু-আলাইকুম। আমাদের বিভিন্ন কাজে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করতে হয়। এর মধ্যে অনেক সফটওয়্যারই মূল ভার্সন ব্যবহার করলে কিনে ব্যবহার করতে হয়। তবে এই সফটওয়্যারগুলোর ক্র্যাকড ভার্সন অনলাইনে পাওয়া যায়। এই ক্র্যাকড ভার্সনগুলো ব্যবহার করা যাবে কি?

উল্লেখ্য, এই সফটওয়্যারগুলো বেশিরভাগই আমেরিকান বড় বড় কোম্পানির।

প্রশ্নকারী-তামীম সরকার



উত্তর:

কেউ কোনো কিছু উৎপাদন করলে, তার কপিরাইট বা উৎপাদন-অধিকার শরীয়তের দৃষ্টিতে একমাত্র তার জন্য সংরক্ষিত থাকবে কি না, এটি একটি মতভেদপূর্ণ বিষয়। উলামায়ে কেরামের বড় একটি অংশের মতে, তা সংরক্ষিত থাকবে না; বরং যে কেউ বৈধভাবে একটি কপি সংগ্রহ করার পর; তা থেকে পুনরায় কপি করার অধিকার রাখে।

আর যাদের মতে উৎপাদন-অধিকার উৎপাদকের জন্য সংরক্ষিত, তাদের দৃষ্টিতেও অন্যদের জন্য শুধু বাণিজ্যিক উৎপাদন নিষিদ্ধ। অর্থাৎ কেউ যদি তা ব্যবসার উদ্দেশ্যে কপি করতে চায়, তাহলে মূল উৎপাদকের অনুমতি লাগবে। পক্ষান্তরে ব্যক্তিগত ব্যবহারের জন্য বা কাউকে হাদিয়া করার জন্য কপি করার অধিকার সকলেরই আছে। এবিষয়ে যেসব আলেম কপিরাইট সংরক্ষিত হওয়ার প্রবক্তা, তাদেরও দ্বিমত নেই।

তাছাড়া আমাদের জানামতে এই সফটওয়্যারগুলোর মালিক হারবি কাফেররা। হারবি কাফেরদের সকল সম্পদ মুসলিমদের জন্য হালাল, যতক্ষণ না তারা আমাদের সঙ্গে কোনো চুক্তির আওতায় আসে এবং তাদের সম্পদ সংগ্রহে তাদের সঙ্গে কৃত কোনো চুক্তি বা ওয়াদা ভঙ্গ করা না হয়। সুতরাং তাদের তৈরি এসব সফটওয়্যারের ক্র্যাকড ও পাইরেটেড ভার্সন (নেট থেকে হোক বা দোকান থেকে কিনে হোক) ব্যবহার করতে শরীয়তের দৃষ্টিতে কোনো সমস্যা নেই।

দেখুন: হেদায়া: ৩/৬৫; ফিকহুল বুয়ু: ১/২৮৬; ইসলাম সুওয়াল জাওয়াব: ১০২৩৫২, ২২৬২৩০, ২৩৪১৯৬; মিম্বারুত তাওহিদ: ২৯৩১, ২৭৮৫, ২২৮৫; দরসুল ফিকহ-হাটহাজারি: ২/৩৮৩, ৩৮৬; দারুল উলূম দেওবন্দ (ওয়েবসাইট): ১৫২৮৫৯, ১৫৬৫১৯; ফাতাওয়া বিন্নুরি টাউন (ওয়েবসাইট): ১৪৩৯০৯২০১৫৯৭, ১৪৪২০১২০১২১২

فقط، والله تعالى أعلم بالصواب



আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

০১-১২-১৪৪২ হি.

১২-০৭-২০২১ ইং
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ১০:৫৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×