somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেখানেই আছিস ভাল থাকিস .।

২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৪শে এপ্রিল ২০১৩ ,

ক্লাস করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের নিচতলায় ! রানা প্লাজা ধ্বসের খবরটা পাই ক্লাস টিচারের কাছ থেকে। ক্লাস শেষ হয় একপর্যায়ে। টিচার এসাইনমেন্ট দেন, সাভার গিয়ে রানা প্লাজার উপর একটা রিপোর্ট করতে। তখন পর্যন্তও সে ঘটনার ভয়াবহতার কথা জানা ছিল না।

গেলাম আমরা ক’জন । প্রথমে জায়গাটা দেখে বলার উপায় নেই যে কিছুক্ষণ আগে সেখানে একটা আস্ত বিল্ডিং ছিল। বস্তির কোন ঘরের আগুন নেভাতে যেরকম কার্যক্রম চলে সে রকম প্রচেষ্ঠা নিয়ে , ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ লক্ষ্য করলাম। তারপর একের পর এক লাশের মিছিল আসতে লাগলো চোখের সামনে। সে মিছিলে শ্লোগান দিল বাইরে দাড়িয়ে থাকা লাশের অাত্বীয়রা।

আর আমরা??

কিইবা করার ছিল মিছিলের অংশগ্রহণকারীদের গোনা বাদে।!
? তারপর মিছিলে অংশগ্রহন বেড়ে চলল দিনের পর দিন । মাসের পর মাস! যারা মিছিলে অংশগ্রহন করতে করতেও ব্যার্থ হল , তাদের অবস্থা হল আরো করুণ। তাদের অনেকেই এখন হাসতে পারে না। হাঠতে পারে না। বন্ধূর মোবাইল ফোনটা থেকে মাকে ফোন করে বলতেও পারে না “ মা আমি কাইল আইতেছি” । এখন সেই মায়ের অবস্থা .... থাক না বলি!!!

আরও পরের অবস্থা?

হ্যা বেশ হয়েছে। কাড়ি কাড়ি ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি হয়েছে । কিন্তু কানাকড়িও দেওয়া হয়নি। রানা প্লাজার সামনে বেদী হয়েছে। সেখানে ঘটা করে মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। সেগুলো দেখেই তো সে ছোটলোক গুলার খুশি থাকার কথা ! আর যাই হোক ছোটলোক তো!

২৪শে এপ্রিল ২০১৪

ঘটনার ১ বছর । মিছিলে অংগ্রহন এখনো চলছে! প্রায় সাড়ে এগারশো অংশগ্রহন কারীর রেজিষ্ট্রেশন নিশ্চিত হয়েছে। এখনো রহিমা, ছকিনারা নিজেদের শুষ্ক পাজরের হাড় দেখিয়ে বলে , পিষে যখন দিবি ! তাহলে এইটাও পিষে দিতি! নাকি এটা সবাইকে দেখিয়ে বানিজ্য করার জন্যই এটা অবশিষ্ট রাখলি?

আর রানা প্লাজার রানা? বেশ কষ্টে আছেন। ১১ তলা বুকে চাপার চেয়ে জেলে থাকা কষ্টেরই বৈকি! সরকার তার প্রতি আরো সদয় হোন। কিছু ছোটলোকেদেরই তো মেরেছে!! এ জন্য এর চেয়ে আর কি সাজা হতে পারে!

## ভাল থেক রহিমা! ছকিনা তুমিও খুব ভাল থাকবে কিন্তু!

আর পারলে ক্ষমা করো আমাদের!
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

×