সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:২৮
শিল্পচর্চা ও গাঁজা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ভাবলাম সন্ধ্যার পর একটু চারুকলা ইনস্টিটিউটের ক্যাম্পাস থেকে ঘুরে আসি। ওখানে গিয়ে আর্ট এক্সিবিশন দেখে ইনস্টিটিউটের উল্টোদিকে ছবির হাটের বটতলায় গিয়ে দেখলাম অনেক লোকজন আলো আধারির মাঝে জমিয়ে আড্ডা মারছে। আমরা দু'বন্ধুও একপাশে গিয়ে চা হাতে নিয়ে আড্ডা মারতে বসে গেলাম। চায়ে চুমুক দিতে দিতে দেখলাম নাটকের আর্টিস্টরাও অনেকেই এখানে আছে। খানিক্ষণ পরে ভাবলাম রাতের সোহরাওয়ার্দী উদ্যানটা একটু ঘুরে দেখি। ভালই লাগছিল পুরো পরিবেশটা। কেউ গোল হয়ে বসে রাজনীতি নিয়ে খিস্তি খেউর করছে, কেউ সংস্কৃতির প্রাচীন ইতিহাস নিয়ে জ্ঞান জাহির করছে, কেউ কেউ আবার গিটারে নতুন কোন সুর তোলার চেস্টা করছে, কিছু বাথরুম সিঙ্গার টাইপের লোকজন গোল হয়ে বসে সমস্বরে গান করছে। সবমিলিয়ে এক অসাধারন পরিবেশ। কিন্তু ফাঁকে ফাঁকে কিছু লোকজন কেউ সিগারেটের সাখে গাঁজা মেলাচ্ছেন, কেউ ধোঁয়ায় চারদিক একাকার করে গাঁজা টানছেন, কেউ কেউ আবার গাজার ফিলিংস বর্ননা করছেন। গেট আপ দেখে সহজেই অনুমেয় যে, এরা অন্য কেউ নয় এখানকারই ছাত্র কিংবা তাদের বন্ধু-বান্ধব অথবা শিল্পচর্চার সাথে সম্পৃক্ত। আমার বন্ধু বলল, "গাঁজা না টানলে নাকি শৈল্পিক বুদ্ধি মাথায় আসেনা; গাঁজায় মত্ত না হলে নাকি সংস্কৃতির ধারা মেলেনা।" সত্যি সত্যি এই যদি হয় শিল্পচর্চা, তাহলে শিল্প আর শিল্পির ভবিশ্যত কী তা আমার জানা নেই। সর্বপরি আমি শুধু আমাদের চারুকলার ছাত্র বন্ধুদের কাছে আশা করবো তারা তাদের ছবির হাটের পরিবেশ ও ভাবমূর্তি রক্ষার দায়িত্বটা বহন করবেন।
৪টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।