ধূমপান-মদ্যপান কখনওই মানুষের দুঃখ-দুর্দশা হ্রাস করতে পারে না। এটা তো আর বাংলা সিনেমা না যে মনের দুঃখ বেদনা দূর করার জন্য শার্টের বোতামগুলো খোলা রেখে হাতে একটা কাঁচের বোতলে কিছু সাদা বীর্যসদৃশ বস্তু নিয়ে এলোপাথাড়ি হাঁটবো আর কষ্টগুলো চাপা দেবার ট্রাই করব....!!
এটা বাস্তবতা, আর এখানে কোনোকিছুই আবেগ দিয়ে চলে না। সবকিছু যুক্তিনির্ভর।
সুতরাং আজকের পর থেকে যে ধূমপায়ী অথবা মদ্যপায়ী আপনাকে বলবে যে সে মনের জ্বালা মেটানোর জন্য এসব খায়; আপনি চোখ বন্ধ করে তাঁর কথা অবিশ্বাস করতে পারেন...
তবে হ্যাঁ, আমি এখানে একটু তরলের ব্যাপারটা বাদ দিয়ে শুধু ধূমপানের কথাটাই বলে রাখি । সিগারেট খেলে আসলে লাভের লাভ বা ক্ষতির ক্ষতি যেটা হয় তা হল, মিনিট দশেকের জন্য আমার স্নায়ুবিক অবস্বাদ অনুভূত হয়। যেটা কিনা স্নায়ুকলাকে নিউরোনে সিগন্যাল পাঠাতে বাঁধা দেয়। ফলশ্রুতিতে আক্কেল মাড়ির দাঁত উঠার মত চরম ব্যাথাও সাময়িক লাঘব হয়। ও হ্যাঁ! আরেকটা কথা- রক্তের সাথে নিকোটিন মিশ্রিত হয়ে যাবার দরুন খানিককাল মাথা ঝিমঝিম করে। এই আর কি!
পরিশেষে বলা যায়, ধূমপান অথবা মদ্যপান কখনওই মনের কষ্ট কমাতে পারে না। যেটা পারে তবে সেটা নিতান্তই শারীরিক....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

