somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুইদিন যাবৎ উলঙ্গ অবস্থায় যমূনার চরে (গল্প! হতে পারে)

২৭ শে জুন, ২০১৩ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় দুই বছর আগের কথা। একটা পোষ্টে কমেন্ট করার পর ঘটনাটা মনে পড়ে গেল। এটাকে গল্প বলে কিনা জানিনা। জীবনের একটা স্বরণীয় ঘটনা বটে। ২০১১ সাল ফেব্রুয়ারী মাস। কয়েকদিন পর ২১শে ফেব্রুয়ারী আন্তজার্তিক মাতৃভাষা পালন করবে সারা বিশ্বের মানুষ। আমি তো বরাবরের মতোই উদ্ভট চিন্তার মানুষ। ইতোমধ্যে আমার বাড়িতে একটা বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের টানা পড়েন। ভাল লাগছিল না বাড়িতে থাকতে। সকালে খেয়ে বেরোবার পর সিদ্ধান্ত নিলাম চলে যাব দুচোখ যেদিকে যায়। সিরাজগঞ্জ রোড বাসস্ট্যান্ড থেকে বাসে উঠলাম ঢাকার উদ্দেশ্যে কিন্তু বিধি বাম কড্ডা আসার পরই বাস গেল চাকা পাংচার হয়ে। কি আর করা হেলপারকে বললাম কত দেরি হবে। উনি গম্ভির মুখ নিয়ে মাথা ঝাকিয়ে এক প্রকার ভঙ্গি করলেন যাকে হ্যা বা না কোনটাই বোঝা গেল না। একমনে চাকার নাট খোলায় ব্যস্ত হয়ে রইল। অগত্যা রাস্তার এপার এসে দাড়ালাম। হঠাৎ দেখি একটা চার চাকার সিএনজি বাস উদ্দেশ্য ছাড়া রওয়ানা। বাসওয়ালার উপর প্রতিশোধ নিলাম টাকা না দিয়ে। সিএনজি এমন একটা ঘাটে এসে বলল যে আর যাবে না সেখানে অনেক শ্যালোচালিত নৌকা বাধা ছিল। একটাতে আবার অর্ধেক মানুষ বোঝাই সেখানে লোক তুলছে। বললাম যাব:-
-কৈ যাইবেন?
- নৌকা যেখানে যায়।
-নৌকা যেখানে যায় মানে। কোন গ্রাম কার বাড়ী বলেন আমি এই এলাকার সব বাড়ি চিনি।
-আমি কোন বাড়ীতে যাব না।
-তাহলে?
-আমি বলছি নৌকা যেখানে যায় সেখানে যাব (একটু কড়া ভাষায় বলায় আর কোন কথা বলল না মাঝি। একটু অবাক চোখে তাকিয়ে দেখতে লাগল আমাকে হয়ত ভাবছে সন্যাসি অথবা অন্য কিছু)।
ভট ভট শব্দে নৌকা ছাড়ল। নৌকার এক সাইডে যাকে আনাড় বলা হয় সেখানে বসে রইলাম। এক সময় পূর্ণ গতিতে নৌকা ছাড়ল। পেছনের যেখান থেকে নৌকা ছেড়ে এসেছে সেখানে ধূসর দেখতে লাগলাম। এবং সময় সেগুলো নাই হয়ে গেল। যমূনা নদীতেও যে সাগরের আচ সেটা সিরাজগঞ্জ চৌহালী উপজেলায় না আসলে বোঝা যাবে না।
-ভাড়া দেন
-কত টাকা?
-কোথায় যাবেন তার উপর ভাড়া নির্ধারিত।
-আমি আর যাব না।
-কনকি? (অবাক হয়ে মনে হয় ভয়ও পাইসে)
-আমি এখানেই নামব।
-নির্ঘাৎ মারা যাবেন।
-মরলে মরব।
- আপনার কোন সমস্যা আছে আপনি আমাদের সাথে চলেন।
- আমি তা যাব না।
-হঠাৎ বামে চোখ ঘোরাতেই দেখি একটা চর বল্লাম ঐ চর এ নামব।
-কি বলেন আপনার মাথা পুরাই নস্ট হয়ে গেছে। আপনাকে ছাড়া যাবে না। আপনাকে কবিরাজ দেখাতে হবে।
-আমার কিছুই হয় নাই আমি ঐ চর এ নামব আমাকে নামিয়ে দেন।
-শোনেন ঐ চরটারে আমরা মেইছা চর বলে জানি। ঐ চরে কেউ গেলে সহজে ফিরে আসে না। অনেক জেলে মাছ ধরতে গিয়া নিখোজ হয়ে গেছে। (তার কথায় আমার আরও কৌতুহল জাগল চর বিষয়ে আমি ঐ চরে যাবার জন্য মন স্থির করে ফেললাম। আর ইতো মধ্যে আমি সবার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে গেছি।)
-আমি ঐ চরেই নামব। এবং আমাকে নামিয়ে দিয়ে আসতে হবে।
অনেক পীড়াপীড়ীর পর মাঝি আমাকে ১০০ টাকা বকশিষ এর বিনিময়ে মরতে সাহায্য (তাদের চর বিষয়ে অভিজ্ঞতায়) করল। চরের আয়তন খুব বেশী না। একমাথা থেকে আরেক মাথা হেটে যেতে মাত্র ১০/১২ মিনিট সময় লাগে। পানি থেকে উচ্চতাও বেশী নয়। সম্ভববত বর্ষার শরুতে সবার আগে এই চরটি পানিতে ডুব দেয়। ভেজা বালি তীর থেকে কিছুদুর পর্যন্ত বিস্তৃত। প্যান্ট গুটিয়ে জুতা হাতে নিয়ে নৌকার মাঝিকে বিদায় জানিয়ে নেমে পড়লাম চরে। নৌকা আবার ভটভট শব্দে চর ছেড়ে চলে গেল। মাঝি কিছুদুর যাবার পর উচ্চগলায় বলল আপনাকে কি বিকালে নিতে আসব? আমি না বলে দিলাম। এক প্রকার মনো ব্যাথা নিয়েই মাঝি চলে গেল।

কোন নতুন জায়গা দেখলে মানুষ প্রথমেই সেটা ঘুরে দেখার চেষ্টা করে আমিও তাই করলাম। এক পাশে সাদা কাশবন আর এক পাশে শুকনো মড়া কিছু ডালপালা। আর সাদা বালি এছাড়া আর কিছু নেই চরে। অনেক খোজাখুজি করেও কোন মানুষের পায়ের ছাপ পেলাম না। যা আছে কাকড়ার পায়ের ছাপ, শামুকের ঝিনুকের ছাপ ইত্যাদি। আর কিছু মড়া শামুকের খোলশ। চড়া রোদ ছায়া দরকার। যে কাশবন গুলো আছে তা দিয়ে ছায়া হবে তবে সেটা বিকালে। সূর্য হেলে পড়ার পর। শরীরে ক্লান্তি অনেক। একপর্যায়ে গায়ের গেঞ্জি খুলে মাথায় দিলাম কিছু হলেও রোদের তেজ গেঞ্জির উপর দিয়ে যাচ্ছে। আসার সময় একটা ২২টাকা দামের বেকারী রুটি ও দুটো কলা কিনেছিলাম কথা একটা সেখানেই খেয়ে ফেলেছি। এখন আবার ক্ষিদে লেগেছে ক্ষেতে হবে। তার আগে গোছল করা দরকার। রুটি কলা ছনের আড়ালে রেখে গোছল করা যায় চিন্তা করলাম। গেঞ্জি রাখলাম সেগুলোর উপরে এবার পানিতে নামা। কিন্তু প্যান্ট তো ভেজানো যাবে না যে প্যান্ড একবার ভেজালে দেড়দিনের কম শুকোয় না। অগত্যা প্যান্টও আসতে আসতে খুলতে লাগলাম। ভেতরে জাঙ্গিয়া খুলতে একটু ইতস্তত বোধ হতে লাগল। কিন্তু পরক্ষনে মনে হল দেখার কেউ নেই। চারদিকে একবার তাকালাম নাহ সত্যি কেউ নেই। শুধু কিছু ঝিনুক শামুক আর মাথার উপরে কিছু শকুন বা চিল জাতীয় কিছু ওরা দেখলেও আমার কিছু যায় আসে না।

এমনিতে বয়স ১৮। যৌবন পরিপূর্ণ কখনো হইনি বস্ত্রহীন। তারপর খোলা নির্জন জায়গা অনুভূতি বলে বোঝাতে পারবো না। লুলেরা বুঝে নিবেন। ঝাপ দিলাম চির যৌবনা যমূনার বুকে। পানির নিচে আরেক অনুভূতি। গোছল শেষে উঠে গেলাম তীরে কিছু পড়ার দরকার আছে কি? নাহ নেই কারন দেখার কেউ নেই। একটা আস্ত কলা ও হাফ পাউরুটি খেয়ে বসে থাকলাম কিছুক্ষণ। ৫টা টা বাজ মোবাইল ফোনটাতে উচ্চ স্বরে গান বাজাতে লাগলাম এবং সেইসাথে নৃত্য। অশ্লীল নৃত্য এটা অশ্লীল বলা ঠিক হবে না কারন যে নৃত্য কেউ দেখেই না তাকে অশ্লীল বলার মানে হয় না।

সূর্য ডুবু ডুবু ভাব কাশবনের পাচ ছয়হাত জায়গাই এখন আমার বাড়ি আমি এই চড়ের রাজা। বস্ত্রহীন রাজা। চরের চতুর্দিকটা ঘুরে দেখা হয়নি তাই একদম কিনারা দিয়ে ঘুরতে লাগলাম।

একি?
সামনে দেখি লাল কাপড় পড়া কেউ শুয়ে আছে। চোখ ভালো করে ডলা দিলাম আসন্ন বিপদের কথা চিন্তা করতে করতে। সাথে মাঝির উক্তিগুলোও। ভালো করে দেখে নিশ্চিত হলাম নিশ্চয় কোন মেয়ে। লাল কাপড় পড়িহিত। মেইছা দেও নাকি যে কোন রূপ ধরতে পারে সে হয়তো আমাকে বস্ত্রহীন দেখে মেয়ে মানুষের রূপ নিয়ে আমাকে গ্রাস করতে চাইছে। উল্টোদিকে দৌড় দিব ভাবতে গিয়েই ভাবলাম হেলুলেশন নাতো? আবার তাকালাম নাহ হেলুলেশন না ঠিকই দেখতে পাচ্ছি। সমস্ত বৈজ্ঞানিক শক্তি এক করে চললাম মেয়েটির দিকে। পরে যা হাসি পেল তা আর বলব না। মেয়ে ঠিকই তবে দশহাত ওয়ালা মায়ের সমতুল্য শরীরে লাল কাপড় পেচানো।

এবার কিন্তু আমার আর ঐ নির্জন জায়গা থাকতে মন চাইছিল না। কিন্তু কি আর করা। শামুক ঝিনুক ছাড়া আর কেউ নেই। পাখিরা চলে গেছে তাদের নীড়ে। যাই হোক কাশ বন এর একপাশ হেলিয়ে বালির উপর এক প্রকার বিছানা রাখলাম খাবার অর্ধেক রুটি আর যমুনার জল। প্যান্ট গেঞ্জি বিছানার চাদর হিসাবে ব্যবহার করা গেল। আমি সেই নগ্নই থেকে গেলাম।

ঘুম ভাঙল সূর্য উঠার পর। বিকালে যেখানে ছায়া ভেবে শুয়েছিলাম সকালে সেখানেই রোদের কড়া ঝাঝ। আমার সমস্ত দেহটি শুকিয়ে দিচ্ছে। বিশেষ করে যে অঙ্গটি রোদের সংস্পর্ষ ছাড়া বেচে থাকে সেটি রোদের স্বাদ পেয়ে কেমন তিতিয়ে উঠেছে। খাবার কিছু নেই। বালি দ্বারা দাঁত মেজে আবার গোছল সেই সাথে কয়েক ঢোক পানি। আপন মনে গাইতে লাগলাম:- আমার যমূনার জল দেখতে কালো............. বাস্তবে জল কালো ছিল না। মানুষের কষ্টের হাতে গড়া বাড়ীঘরের ধ্বংস্বাবশেষ বুকে নিয়ে যৌবনা যমূনা খেলা করতে করতে তাকে সাদা বানিয়ে ফেলেছে।

কাপড় পড়িনি এখনও এদিক সেদিক হাটছি। আমার পা দুটো অবশ হয়ে আসছে ক্ষিদের জালায়। কিন্তু তিন নম্বর পা টি এখনও তার বীরত্ব দেখিয়ে চলছে। তার যেন আজ কত আনন্দ মুক্ত বাতাশে মুক্ত হতে পেরে। যেমন খাঁচায় বন্দি পাখি ছাড়া হলে আনন্দ করে। দূরে একটি সুতোর মতো কি যেন দেখা যায়। আরেকটু স্পষ্ট হতেই দেখি একটা নৌকা। তাড়াতারী প্যান্ট গেঞ্জি পড়ে রেডি। কালকের সেই মাঝি। আজকের বলার ভঙ্গিটা অনেকটা তাচ্ছিল্যপূর্ণ।
-কি মিয়া সাব যাবেন, নাকি এখানেই থেকে যাবেন।
-যাব না মানে অবশ্যই যাব।
-না আমি ভাব্লাম আপনি হয়তো বল্বেন না যাব না।
-তোমার ভাবায় আমার কি?
-নেন দুইটা রুটি আনছি আর এক বোতল পানি।

উপরে উপরে রাগ দেখালেও ভেতরে যে খুশি হয়েছি তা বুঝতে বাকি রইল না কারও। নৌকা ছাড়ার আগে বল্লাম গুড বাই মেইছা চর।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৬
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×