somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসুন

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রবাহমান স্রোতের মত প্রকৃতি তার আপন গতিতে চলছে যুগ যুগ ধরে৷ প্রকৃতির এই চলার গতি একটি নান্দনিক ভারসাম্য বজায় রেখে চলছে অনন্তকাল ধরে৷ আর প্রকৃতির এমন ভারসাম্যময়তার কারনেই এখনো টিকে আছে আমাদের এই স্বপ্নের প্রথিবী৷ আমরা (কেবল মানবজাতি) প্রকৃতির সেই ছান্দসিক গতিকে বাঁধা দিচ্ছি কেবলই নিজেদের সামান্য স্বার্থের কারনে৷ এমন স্বার্থপরতার বিপরীতে ভয়ংকর সব প্রাকৃতিক বিপর্যের সম্মুখীন হতে হচ্ছে গোটা মানবাজাতিকে৷ প্রকৃতির নিদারুন সৃষ্টি বৃক্ষ আমাদেরকে অঙ্েিজন দিয়ে শারীরবৃত্তীয় সবকাজ ঠিক রেখে যেমন বাঁচিয়ে রাখছে তেমনী কার্বনড্রাইঅঙ্াইড শোষন করেও পরম উপকার করে যাচ্ছে৷ অথচ কত সহজে আমরা ভূলে যাই এমন নিঃস্বার্থ ভালবাসাকে৷
সমস্ত পৃথিবীটাই বৈচিত্র্যময়৷ বৈচিত্র্যময় জীববৈচিত্র্যের এক বিশাল আধার আমাদের এই পৃথিবী৷ জীবৈচিত্র্যের অন্যতম উপাদান হচ্ছে প্রকৃতি ও প্রাণী৷ প্রকৃতি বা পরিবেশ না থাকলে যেমন প্রাণীর অস্তিত্য কল্পনা করা যায়না তেমনী প্রাণী না থাকলে পরিবেশও প্রয়োজনহীন হয়ে পড়ে৷ সমস্ত পৃথিবীটাই এক সূত্রে গাঁথা৷ সমুদ্র আর পাহাড় কেবল ভূখন্ড আর জীববৈচিত্র্যকেই আলাদা করেছে মাত্র৷ পৃথিবীর সর্বত্র জীববৈচিত্র্য এক নয়৷ কোথাও মরুভূমি আর কোথাও বরফ৷ কিন্তু আমাদের সোনার বাংলাদেশ বন্যপ্রাণী আর জীববৈচিত্র্য সমৃদ্ধ এক স্বগর্ীয় ভূমি৷ এখানে কেবল বনে জঙ্গলে নয়, গ্রামে-গঞ্জে, শহরে ঝোপঝাড়ে সবখানে বন্যপ্রাণীর অবাধ বিচরণ৷ অথচ আমাদের দেশে বন্যপ্রাণীর সচেতনতার বড়ই অভাব৷ বন্যপ্রাণীকে শত্রু কিংবা রহস্যভরা চোখে দেখতে আমরা খুবই অভ্যস্ত৷ বন্যপ্রাণীকে আমরা ভালবাসার চোখে দেখতে পারিনা৷ সাপ দেখলেই মেরে ফেলতে হবে! এ জেন অন্যরকম এক আনন্দ৷ অতিথি পাখি দেখলেই লোভ জাগে খেয়ে দেখার৷ আমাদের দেশীয় অনেক পাখিই আজ বিলুপ্ত কিংবা হুমকীর সম্মখীন৷ উপযুক্ত পরিবেশ আর জীববৈচিত্র্যের ব্যাপক ধ্বংসের ফলে প্রাণী বৈচিত্র্যের ভারসাম্য ব্যপকভাবে ধ্বংস্ব হচ্ছে৷
ছোট্ট বেলায় ডালিম গাছে ভোরের দোয়েল পাখি দেখলেই বলতাম, এ আমাদের জাতীয় পাখি৷ অথচ আজ অনেক ছেলেমেয়েরাই জাতীয় পাখি চিনতে বা দেখাতে হয় ইন্টারনেটে বা বইয়ের পাতায় ছবি দেখে৷ সন্ধ্যা হলেই বাড়ীর পাশের কোন বড় গাছে চোখ বড় করে তাকিয়ে থাকত পেঁচা৷ দেখামাত্রই দৌড়ে ঘড়ে ঢুকে যেতাম৷ অথচ আজ অনেক বছর হলো পেঁচার দেখা পাইনা৷ এখন আর সেই বড় বড় বৃক্ষ নেই, নেই ঝোপ-ঝাড়৷ কেবলই ইট-পাথরের ইমারত আর কোলাহল৷ আমি তখন অনেক ছোট৷ আমাদের একটি পোষা গরু কোন এক অজ্ঞাত রোগে মারা গিয়েছিল৷ পাড়া থেকে দূরে একটি ঝোপঝাড়ের পাশে ফেলে রাখা হয়েছিল৷ মূহুর্তেই মিষ্টির গন্ধ পেয়ে পিপড়া যেমন ছুটে আসে ঠিক তেমনি অসংখ্য চিল আর শকুন এসে ছিড়ে ছিড়ে খেতে লাগল মৃত গরুটিকে৷ আমাদের সে কি হইচই, বাধভাঙা আনন্দে মেতে উঠতাম৷ অথচ আজ মাত্র কটি বছরের ব্যবধানে কোথায় যেন হারিয়ে গেল সেই পরিচিত শকুনের দল৷ এমনি করে প্রতিদিন হারিয়ে যাচ্ছে আমাদের প্রাণী জগতের অনেক প্রাণী৷
ছোট বেলায় আমাদের এলাকার এক পাখি শিকারী দেখে খুব মজা পেতাম৷ প্রায়ই দেখাতাম একটি শিকারী ঘুঘু একটি খাঁচায় বন্ধী করে তাকে দিয়ে অনেক ঘুঘু ধরে বন্দী করত৷ আমরা খুব উত্‍সাহ নিয়ে দেখতাম আর মজা পেতাম৷ তখন বুঝিনী প্রকৃতি থেকে কি হারিয়ে ফেলছি৷ বন্যপ্রাণী বিষয়ে পড়ালেখা করতে গিয়ে বুঝতে পারছি এমন অজ্ঞতা আর কিছু নির্দয় মানুষের জন্যই প্রকৃতি আজ নিদারুন কষ্টে তাকিয়ে আছে অবাক বিস্ময়ে৷ আমার খুব ইচ্ছে করে পুরোনো দিন গুলোতে ফিরে যেতে৷ প্রাণী বৈচিত্র্যের এমন সুন্দর এক দেশ বাংলাদেশ সত্যি বিস্ময়কর৷ অথচ এর মানুষ গুলো আরো বিস্ময়কর৷ এদেশের বেশীর ভাগ মানুষই বন্যপ্রাণী বিষয়ে একেবারেই অজ্ঞ৷
অনেক শিক্ষিত মানুষ এমনকি পরিবেশ ও বন বিভাগের অনেকেই বন্যপ্রাণী আইন ও এদের রক্ষনাবেক্ষন সম্পর্কে খুব একটা সচেতন নয়৷ মিডিয়া কিংবা সরকারও এ বিষয়ে প্রচার প্রচারনায় তেমন উত্‍সাহী মনে হয় না৷ অথচ মানব অস্তিত্বের রক্ষার জন্য প্রকৃতির ভারসাম্য রক্ষায় ও জীববৈচিত্র্যের উন্নয়নের জন্য আমাদের ব্যাপক গুরুত্ব দেয়া প্রয়োজন৷ প্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় ব্যাপক আইনের শাসন ও সচেতনতা বৃদ্ধি প্রয়োজন৷ জেলা, থানা, ইউনিয়ন, গ্রাম পাড়া কিংবা মহল্লা-মহল্লায় এ নিয়ে মিটিং, সেমিনার ও জনসচেতনতামূলক কার্যক্রম হাতে নেয়া প্রয়োজন৷ কেবল বনে বা অফিসে বসে দ্বায়িত্ব পালন করলেই সমগ্র জীববৈচিত্র্য ও প্রাণী রক্ষা সম্ভবপর নয়৷ যে সকল প্রাণী বাণিজ্যিকভাবে চাষ করা যায় যেমন হরিন, কচ্ছপ, ব্যাঙ, কুমির, সাপ ও খরগোশ সহ আরও কিছু প্রাণী বাণিজ্যিকভাবে চাষ করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা ও সহজ প্রক্রিয়ায় চাষ বা ফার্মিং করার ব্যবস্থা করা৷ এতে করে বন্যপ্রাণীর উপর অত্যাচার, পাচার কিংবা হত্যা কমবে৷ পাশাপাশি দেশের অর্থনীতির চাকাও সচল হবে৷ বিলুপ্তপ্রায় বা বিরল প্রজাতির প্রাণীসমূহের সঠিক চাষ বা ফার্মিংয়ের মাধ্যমে এদের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভবপর হবে৷ তাই সকলের প্রতি আহ্বান আসুন বন্যপ্রাণীকে ভালবাসি নিঃস্বার্থভাবে৷ নতুন প্রজন্মের কাছে যেন রেখে যেতে পারি ভারসাম্যময় এক নতুন পৃথিবী৷
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×