somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চট্টগ্রামে লিনাক্স ও ওপেনসোর্স বিষয়ক মুক্ত আলোচনা সভা

২২ শে নভেম্বর, ২০১০ রাত ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে লিনাক্স ও ওপেনসোর্সের প্রচার ও প্রসারে ক্ষুদ্র অবদান রাখার মানসে আগামী ২৯ শে নভেম্বর, ২০১০ ইং রোজ সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র-ছাত্রী ও সম্মানিত শিক্ষকদের উদ্যোগে লিনাক্স ও ওপেনসোর্স বিষয়ক পরিচিতি মূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই আয়োজনটি হতে যাচ্ছে চট্টলার বুকে আয়োজিত এযাবতকালের সর্ববৃহৎ লিনাক্স ও ওপেনসোর্স বিষয়ক আয়োজন। উক্ত সভায় সার্বিক সহযোগীতার দায়িত্ব পালন করছে 'লিনাক্স-মিন্ট বাংলাদেশ'। আয়োজনে থাকছে ওপেনসোর্স আর লিনাক্সের উৎপত্তি আর শুরুর কাহিনী নিয়ে আলোচনা অনুষ্ঠান, অভিজ্ঞতার আর আনন্দ-বেদনার গল্পের আসর, উবুন্টু আর লিনাক্স মিন্টের সিডি/ডিভিডি ও আইএসও বিতরন ব্যবস্থা সহ আরো নানা আয়োজন।
'লিনাক্স-মিন্ট বাংলাদেশ' এর সহযোগীতায় অনুষ্ঠানে লিনাক্স ইন্সটল ও ডেমো দেখানো হবে এবং অংশগ্রহনকারীদের মাঝে লিনাক্সের ডিস্ট্রো সিডি/ডিভিডি ও আইএসও বিতরন করা হবে। এছাড়া অন্যান্য আরোবিষয়ে আলোচনা করা হবে। এছাড়া থাকবে নবীন ব্যবহারকারীদের বিভিন্ন সমস্যার সরাসরি সমাধান ও তাদের বিভিন্ন সমস্যাগুলো
নিয়ে মুক্ত আলোচনা। এই আয়োজন সফল করার জন্য আয়োজকরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। ইতিমধ্যেই অনুষ্ঠানকে সার্বিকভাবে সুন্দর ও সফল করে তোলার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন ফোরাম/ব্লগ ও সামাজিক যোগাযোগের সাইটের কল্যানে এই আয়োজনের খবর দেশের নানাপ্রান্তে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। চট্টগ্রাম ও এর বাইরের সকল লিনাক্স আগ্রহী ব্যক্তিদের আমরা আয়োজকদের পক্ষ থেকে এই আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি।
আশাকরি সকলের অংশগ্রহনে এই আয়োজন সফল করে তুলতে আপনাদের সকলের একান্ত সহযোগীতা পাওয়া যাবে।
ধন্যবাদ।
বিশেষ ঘোষনাঃ
আমাদের আয়োজন আগামী ৩০শে নভেম্বর হওয়ার কথা থাকলেও ঐদিন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল থাকায় আমাদের আয়োজনের তারিখে কিছুটা পরিবর্তন করা হয়েছে। আয়োজনের নতুন তারিখ- ২৯ শে নভেম্বর, ২০১০ ইং রোজ সোমবার। আমাদের এই অনিচ্ছাকৃত তারিখ পরিবর্তনের কারনে আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আশাকরি আপনারা সকলে আমাদের আয়োজনে উপস্থিত থেকে আমাদের আয়োজন সফল করতে সাহায্য করবেন। ধন্যবাদ।
পুনঃ ঘোষনা
আগামী ২৯ তারিখ চবিতে আয়োজিত আয়োজনটি সাময়িক স্থগিত ঘোষনা করার চিন্তাভাবনা করা হচ্ছে ঐদিন আমাদের বিভাগের একটি জরুরী ব্যবহারিক পরীক্ষা থাকার কারনে। পরদিন হরতাল থাকায় সকল পরীক্ষার্থীর সুবিধা বিবেচনা করে ব্যবহারিক পরীক্ষাটি ঐদিন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমাদের বিভাগ। ছাত্র-ছাত্রীদের ও বিভাগের কথা বিবেচনা করে আমরা আয়োজকেরা বর্তমানে সম্ভাব্য বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি।
বিকল্প ব্যবস্থা হিসাবে ঐদিন শহরের অন্য কোন ভেন্যুতে আমাদের আয়োজনটি সরিয়ে নেওয়ার চিন্তাভাবনা করছি। তবে আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে ঐদিন একটি সুন্দর আয়োজন সবাইকে উপহার দেওয়ার জন্য।
এই ব্যাপারে সকলের সহযোগীতা আমাদের একান্ত কাম্য।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১০ রাত ১০:৪০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×