somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদের সাজুগুজু:!> :!> :!> :!>

১৫ ই আগস্ট, ২০১২ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেখতে যেমন সুন্দরী তেমনি মাথা মোটা কলি সম্পর্কে বেয়াইন হলেও আমার জানের জান প্রাণের প্রাণ সখী। প্রতি ঈদেই কোনো না কোনো গণ্ডগোল বাধাবেই। গত ঈদের ঘটনা। ঈদের চাঁদ দেখে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এসএমএস করছি, এমন সময় কলির হাজব্যান্ড মাহিনের ফোন। রিসিভ করতেই বেশ উত্তেজিত হয়ে বলল, ‘আবিদা, কলিকে পাওয়া যাচ্ছে না।’
-মনে হয় কারও সঙ্গে ভেগেছে।:P
-ফান করবা না। সত্যি কলিকে পাওয়া যাচ্ছে না। কলি কি তোমার বাসায় গিয়েছে?
-তোমার বউকে পাওয়া যাচ্ছে না আর আমি ফান করব এমনটা ভাবতে পারলা? আর আমার বাসায় এলে তো তোমাকে বলেই আসত তাই না?
-তুমি আমার কথা বিশ্বাস করছ না? কলির নাম্বারে কল করে দেখ। আমি গত আধঘণ্টা ধরে ট্রাই করছি। নাম্বার বন্ধ।
বউ পাগল মাহিন ভাইয়ের উত্তেজনায় আর রসিকতা না করে লাইন কেটে দিয়ে কলির নাম্বারে কল করে দেখি, নাম্বার সত্যি সত্যি বন্ধ।
মিনিট দশেক পর আবার মাহিন ভাইয়ের ফোন। এবং কলিকে এখনও পাওয়া যায়নি শুনে বাসা থেকে বের হলাম। একই এলাকায় বাসা হওয়ার কারণে যেতে ১০ মিনিটের মতো লাগল। গিয়ে দেখি মাহিন ভাইয়ের বেহাল দশা। আত্মীয়-স্বজন সবার বাসায় কল দেয়া হয়েছে জানিয়ে আমাকে নিয়ে পুরো বাসা আরেকবার খুঁজে বেচারি পুলিশে খবর দিতে বেরিয়ে গেল।
কি মনে করে ছাদে উঠে দেখি, কলি ছাদে বেশ আয়েশি ভঙ্গিতে বসে আছে। সারা মুখে বিভিন্ন সবজি দিয়ে ঘরে বানানো ফেসিয়াল। দুই চোখের পাতায় আলু বাটা। চোখের নিচে কালো দাগ দূর করার জন্য হারবাল ক্রিম। ঠোঁটের কালচে ভাব দূর করে লালচে করার জন্য এক জাতীয় ক্রিম লাগিয়ে কানে হেডফোন দিয়ে গান শুনছে। রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলোতে ভূতের মতো দেখাচ্ছে! নারীর রূপচর্চা সম্পর্কে অজ্ঞ কোনো পুরুষ দেখলে নিশ্চিত ভূত ভেবে হার্টফেইল করবে!
-রূপচর্চা করবি ভালো কথা। তাই বলে ছাদে এসে করতে হবে!
-আর বলিস না, কারেন্ট ছিল না। বাতাস না হলে শুকাবে না তো, তাই ছাদে এসেছি।
-তা না হয় বুঝলাম। কিন্তু মোবাইল বন্ধ করেছিস কেন?X(
-আরে কেউ কল দিলে কথা বলতে গেলে ত্বকে টান পড়বে তো তাই। তা এই অসময়ে তুই আমার এইখানে কেন?
-আমি তো অসময়ে এখানে। আর বউপাগলা মাহিন তোকে কেউ কিডন্যাপ করেছে ভেবে পুলিশে খবর দিতে গেছে।
ইসরে! আমাকে ঘরে না পেলে যেন ছাদে আসে এসএমএস লিখেও সেন্ট করতে ভুলে গিয়েছি বলে মোবাইল অন করে মাহিনকে কল দিল।
বান্ধবী মহলে সাজুগুজুর জন্য বিখ্যাত কলি এবার রমজানের শুরু থেকেই শপিং করেও কেনাকাটা শেষ করতে না পেরে ২৫ রমজানের দিন হাজির আমার বাসায়। ঈদের থ্রিপিসের সঙ্গে মিলিয়ে নেইল পালিশ কেনার জন্য গেলাম চাঁদনী চকে। সকাল থেকে দুপুর অবধি ঘুরেও থ্রিপিসের সঙ্গে ম্যাচিং করা নেইল পালিশ না পেয়ে কলি গাউছিয়া যাওয়ার প্ল্যান করল। এদিকে আমার পায়ের অবস্থা কেরোসিন। কিন্তু নাছোড়বান্দী কলির এনার্জি দেখে মনে হচ্ছে যেন এইমাত্র শপিংয়ে এসেছে!X(
-কলি, সবাইতো ঈদে জামার সঙ্গে মিলিয়ে নখ পালিশ দেয়, তুই একটু ব্যতিক্রম করলে হয় না?
-ঠিক বলেছিস সই। তোর কাছে কি কোনো আইডিয়া আছে?
-আছে মানে! এমন আইডিয়া আছে যে সবাই তোর ঈদের সাজুগুজুর প্রশংসায় যদি পঞ্চমুখ, ষষ্ঠ মুখ, সপ্তমুখ না হয়েছে তোর বিল্লিটার নাম আবিদা রাখিস!
-আমি জানি তোর মাথায় অনেক বুদ্ধি। এবার আইডিয়া বল।
-তোর থ্রিপিস, জুতা মিলিয়ে কয়েকটা কালার তাই না?
-হুঁ, একদম তাই।
-সবগুলো ম্যাচিং করে যেহেতু কোন কালারটা নখে দিবি তা পাচ্ছিস না। তাই এক কাজ কর, থ্রিপিসে যত কালার আছে সব কালারের নখ পালিশ কিনে নে। সবগুলো নখে আলাদা আলাদা কালারের নেইল পালিশ লাগালে সেই রকম ফ্যাশন হবে রে বান্ধবী।
মাথা মোটা কলি আইডিয়াটা যে এভাবে লুফে নেবে, ভাবতেই পারিনি। নেইল পালিশের ব্যাপারটা শেষ হতেই ভাবলাম মুক্তি পাব! কিন্তু, না। বিউটি পার্লারে ঈদের আগের দিন গেলে নাকি ভীড়ের কারণে ফেসিয়াল, ভ্রু প্লাক এইসব ঠিক মতো করে না। তাই বাধ্য হয়ে বিউটি পার্লারে!
ওর দেখাদেখি আমারও শখ জাগল সাজুগুজু করার। ফেসিয়াল, ভ্রু প্লাক, হেয়ার কাট, হেয়ার ডাই, হাত পায়ের নখের সাইজ, পায়ের তলা সাইজ সব করে বিল দিতে গিয়ে আরেকটুর জন্য জ্ঞান হারাবার দশা। ৩ হাজার টাকা শেষ। সাজুগুজুর ১৪ গুষ্টি উদ্ধার করতে করতে বাসায় ফিরতে রিকশায় উঠলাম।
-সই রে এমন করে ক্ষেপে থাকলে ত্বকে সেটার প্রভাব পড়বে।
-চুপ, একদম চুপ। গুষ্টি কিলাই তোর রূপচর্চার। তোর না হয় বউপাগল স্বামী আছে। আমার কে আছে? তিলতিল করে জমানো ৩ হাজার টাকা তোর কারণে ২ ঘণ্টায় শেষ।X(X(
কলি কিছু বলতে যাচ্ছিল। তার আগেই রিকশা সামনের চাকা পানির নিচের খোলা ম্যানহোলে পড়ে উল্টে গেল। দুইজন দুই দিকে ছিটকে পড়লাম। রাস্তার ময়লা পানি সারা শরীরে মেখে গেল। ইয়াক থু করতে করতে উঠে কলিকে টেনে ওঠালাম।
আর একটা রিকশা ঠিক করে ওঠার পরই শুরু হয়ে গেল কলির সাজুগুজু নষ্ট হয়ে যাওয়ার প্যান প্যান। খোলা রাস্তায় চিটংপাং হয়ে যাওয়ার দুঃখের চাইতে সাজুগুজু নষ্ট হয়ে যাওয়ার দুঃখে কাতর কলির দুঃখ আরও বাড়িয়ে দিতে ভ্যানিটি ব্যাগ থেকে মিনি সাইজের আয়না বের করে হাতে ধরিয়ে দিলাম। আয়নায় নিজের চেহারার অবস্থা দেখে কলি ভ্যাঁ ভ্যাঁ করে রীতিমত কান্না জুড়ে দিল। একটু আগেও ৩ হাজার টাকার শোক ভুলে গিয়ে না হেসে পারলাম না! বেচারি বান্ধবী আমার! =p~ =p~ =p~
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১২ ভোর ৪:৩৬
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×