খুঁজছি তোমায়, খুঁজছি আজো
খুঁজতে তো হাল ছাড়বনা-
ধরা দাও ফাঁদে, হে প্রিয় ইদুর,
সত্যি বলছি মারবোনা।
গুনগুনিয়ে গান শুনিয়ে-
চুম্বনে দাও বেদনা,
মশারীর মাঝে হারালে কভু-
প্রিয় হে তুমি কেঁদোনা।
বাড়ির পাশে ও চলার পথে-
নানান নকশা একেছি,
আরশোলা হে তোমারই জন্য-
চকের জাদু শিখেছি।
সিঁদ কাটোনি মনের ঘরে,
সিঁদ কেটেছ আসবাবে-
কেরোসিন তেলে কাটলে সাঁতার-
Qualifying এ পাশ পাবে।
Blood relative ছাঁরপোকা চায়-
আপ্যায়নেও রক্ত,
গ্যামাক্সিনের স্যুপ রেঁধেছি,
হতেই হবে ভক্ত।
প্রতিবেশী যত পোকা-প্রাণি আছো,
সবাই আমার মিত্র হে,
তোমাদের সাথে মাতবো খেলায়-
Venue পলাশীর ক্ষেত্র হে।
রুহশান আহমেদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


