আমি একজন মুসলিম , শুধু মুসলিম না একজন ধর্ম-ভীরু মুসলিম , ধর্মে আঁচ লাগে এমন কিছুতে ভুলেও পা মাড়াইনা কখনো । আর নাস্তিকতা আমার চোখে নব্য-যুগের শিক্ষিত মানুষের এক ভয়ংকর স্মার্টনেস প্রদর্শনের ব্যাপার স্যাপার , তাই তেমন স্মার্ট আর অতি-শিক্ষিত হওয়ার খায়েস আমার কখনোই ছিলো না ।
থাবা বাবা'র প্রসঙ্গে আসছি এবার , নিঃসন্দেহে সে একজন পুরোদমে নাস্তিক ...আমার খুব অপছন্দের মানুষ নাস্তিকেরা , থাবা বাবা'র অধিকাংশ লেখাই আমি পড়ার প্রয়োজন মনে করতাম না এই কারনে , তার এমন লেখা আমার গাঁয়ে জ্বালা ধরাতো । শুধু থাবা বাবা না আমার পরিচিত মহলে এমন ১০০% নাস্তিকের সংখ্যা নেহায়েত কম না , পারত পক্ষে এদের সবাইকে আমি এড়িয়ে চলি ।
কারন ধর্ম বিশ্বাস নিয়ে কারুর বাড়াবাড়ি'ই আমার ভালো লাগে না , এইসব নাস্তিকদের (পরিচিতদের) অনেক বুঝানো'র চেষ্ঠা করি নিজের সাধ্যমত , তারা বুঝতে চাইলে বোঝে নইলে আমি'ই ঐ চেষ্টা বাদ দিয়ে দেই । কারন অহেতুক তর্কে জড়িয়ে নিজের ঈমান-আকিদা ক্ষুন্ন করার পক্ষ পাতি আমি নই । যদিও আমি একজন বিতার্কিক , তবুও মানি যুক্তি দিয়ে সব কিছু চলে না , জীবন চলায় যুক্তির সাথে বিশ্বাসের অবস্থান সমানে সমান , আর ধর্ম সে অনেক বিশাল ব্যাপার তাঁর যথার্থ তাৎপর্য আমার মত মানুষের দ্বারা ব্যাখ্যা করা আদৌ সম্ভব নয় ।
প্রথমেই পরিচয় দিয়েছি আমি একজন মুসলিম , একজন ধর্মভীরু মুসলিম ... তবে আমি ধর্মান্ধ কেউ নই । তাহলে থাবা বাবা’র খুনের ব্যাপারটা আমার কাছে কি ? ব্যাপারটা আমার কাছে খুব পরিষ্কার , খুব স্বচ্ছ । আমি থাবা বাবা’র খুনের বিষয়টাকে দেখছি একজন রক্তে-মাংসে গড়া মানুষের খুব নিঃসংশ পরিণতি হিসেবে – আর এই পরিনতি’র পেছনে আছে একদল অমানুষ , হায়েনা – কুকুরের মত ঘৃন্য কিছু পশু । যারা আমাদের এই অশিক্ষিত সমাজে নিজেদের মনগড়া ধর্মের নামে রাজনীতি/ব্যবসা করে সহজেই পার পেয়ে যায় , যাদের সকল অপকর্ম আর ঘৃন্য-কাজকে পুরোপুরি সমর্থন যোগায় তাদের সেই মনগড়া ধর্ম ।
কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় তাদের মনগড়া সেই ধর্মকে তারা ইসলামের রূপে আমাদের অশিক্ষিত সমাজে প্রতিষ্ঠিত করতে মরিয়া , আর ধর্মের দোহায় দিয়ে তারা হাতে ছুরি-চাপাতি নিয়ে নিরস্ত্র মানুষের উপর দলবল নিয়ে ঝাঁপিয়ে পড়ে , আর নিঃসংশ ভাবে খুনের পরও পুরো দেশে ছড়িয়ে দেয় “ঐ বেটা নাস্তিক আছিলো , তাঁর এমন মৃত্যু’ই কাম্য “ । আর তাতে’ই আমাদের এই জাতি’র কিছু ধর্মান্ধ , অল্প/অর্ধ/ভুলভাবে – শিক্ষিত কিছু মানুষ বিভ্রান্ত হয়ে দিক্বিদিক হারিয়ে ফেলে ...
তাই এই জাতির ধর্মান্ধ সেই মানুষদের কাছে আমার প্রশ্ন – আপনি কি এমন খুন সমর্থন করেন ? ইসলামের মত শান্তির ধর্ম কি এমন নিঃসংশ খুনের ব্যাপারে সমর্থন দেয় ? পবিত্র কুরআন এর কোথাও কি লেখা আছে নাস্তিকের শাস্তি হবে এমন ছুরি-চাপাতির কোপে মৃত্যু ? তবে আপনি নিরব কেন ? আজ রাজিব বলি হয়েছে , কাল তো আমি আপ্নি’ই বলি হবো নতুন কোনো ফতোয়া বাজিতে ... তাই আসুন এমন ধর্ম-বিরোধী , ধর্মের অপ-ব্যাখ্যাকারি , সুবিধাবাদি মানুষরূপি পশু গুলোর বিরুদ্ধে এখোনি সোচ্চার হই । নইলে তাঁরা আমাদের শান্তির ধর্ম ইসলাম কে এভাবে’ই নষ্ট করে দিবে ...
বিঃদ্রঃ আমি শাহবাগ/কিংবা প্রেস-ক্লাবের ছাফাই গাইতে এই পোস্ট দেই নি , যেখানে নাস্তিক/আস্তিক ভেদাভেদ ভুলে আপনি অবস্থান নিচ্ছেন শুধু একজন দেশ-প্রমিক হিসেবে যে ৪২ বছরের পুরানো হিসাব মেলাতে প্রতিনিয়ত সেখানে যাচ্ছেন । আমার এই পোস্ট শুধু রাজিব এর নিঃসংশ হত্যার প্রতিবাদে , যার এমন মৃত্যুর পর ও অনেকে’ই বিবেচনা করছেন সে নাস্তিক ছিলো , আর আমি/আমরা মুসলিম তাই ওর প্রতিবাদ করতে নেই । আশা করছি , পুরোটাই আপনার বোধগম্য হবে ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



