somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভোক্তারা যখন নিরুপায় ও জিম্মি

১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাধারণ মানুষ সচেতন ও একতাবদ্ধ হলে অনেক অসম্ভবকে সম্ভব করা সম্ভব! আর সেই সাধারণ মানুষ যদি ফেসবুক ব্যবহারকারী হয়, তাহলে আরো অনেক কিছুই সম্ভব!
ফেসবুকে আমরা যত সচেতনতামূলক কথা শেয়ার করি, সেগুলোর ৯০%-ই বিফলে যায়, এটা অনস্বীকার্য সত্য। তবে, সোশ্যাল মিডিয়া (ফেসবুক, টুইটার, ইত্যাদি), প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়া সব যখন একসাথে কোন বৃহৎ উদ্দেশ্যে কাজ করে তখন সেটা অবশ্যই সফল হয়; হোক সে উদ্দেশ্য ভাল বা খারাপ।
একটা উদাহরণ দেই। এবার মনে হয় না কোন গাধা কুরবানী ঈদে স্টেরয়েড খাওয়ানো গরু/ছাগল কুরবানী দিয়েছে। সাক্ষাৎ ক্যান্সারের বীজ থেকে পরিত্রাণ পেল লক্ষ-লক্ষ মানুষ; অন্তত এই যাত্রায়!
আজকে আমি যখন খালিপেটে সাগর কলা খাচ্ছিলাম, তখন মা বলল কলায় নাকি কেমিক্যালের গন্ধ। আমি খেতে খেতে বললাম, "কি আর করব, কলায় কার্বাইড থাকা তো এখন স্বাভাবিক। ক্যান্সার হলেও মারা যাবো, না হলেও বুইড়া হয়ে মারা যাবো, খাওয়া তো আর বন্ধ করতে পারি না; আমরা এ ক্ষেত্রে নিরুপায় ও জিম্মি!"
মা-কে আরো বললাম, "আমাদের জেনারেশনের ৬০% মানুষ ক্যান্সারে মারা যাবে। এর জন্য দায়ী হবে এই জেনারেশনের অভিভাবক জেনারেশন!" কথাটা শুনে মা কেমন করে যেন তাকাল।
আমি বুঝিয়ে বললাম, "তোমাদের জেনারেশনের কেউ এই কলা চাষ করে বেশি লাভের আশায় কাঁচা থাকতে পেড়ে ফেলছে, কেউ এই কলা কিনে মজুত করে তাড়াতাড়ি পাকানোর জন্য কেমিক্যাল দিচ্ছে, কেউ এই কলা বিক্রি করার সময় ভেজাল খাইয়ে বেশি মুনাফা হাতাচ্ছে, কেউ এই সব বিষ বিক্রি করার প্রত্যক্ষ ও পরোক্ষ অনুমোদন দিচ্ছে, আর বাকিরা নিরুপায় হয়ে এগুলো কিনে বাসায় আনছে!"
মা বলল, এসব ফেসবুকে লিখতে। আমি বললাম, "লাভ নাই; যাদের কথা বললাম, তারা কেউ ফেসবুক বা ইন্টারনেট ব্যবহার করে না; করলেও পরোয়া করে না!" মা বলল, তারপরেও লিখতে, কারণ তাদের পরিচিত, ছেলেমেয়ে, আত্মীয়-স্বজন, কেউ না কেউ কোনদিন এ ব্যাপারে তাদের বলবে, সচেতন করবে।
লিখলাম; যদিও জানি সবই "উলুবনে মুক্তো ছড়ানো"।
সেদিন খবরে দেখলাম, দেশে নাকি ১৫-২০টা ভেজাল ওষুধ তৈরীর কোম্পানি অনবরত ভেজাল ওষুধ (সহজ কথায় বিষ) তৈরী করে যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, বিটিআরসি, ঔষধ অধিদপ্তর সহ আরো নাম-না জানা অনেক কতৃপক্ষ তাদের সামনে নিরুপায়, জিম্মি। কারণ, যতবারই এসব বিষ-প্রস্তুতকারকদের পাকড়াও করা হয়, বা তাদের কারখানা সিলগালা করা হয়, তাদেরকে বাঁচিয়ে দেয় "মহামান্য আদালত"!
এই না হলে বাংলাদেশ!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসের ঘর বনাম বাস্তব হিসাব

লিখেছেন মোবারক, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২০

পরিবারে বড় ভাই হওয়া মানেই স্বয়ংক্রিয়ভাবে ত্যাগী বা মহান হয়ে যাওয়া নয়। আমাদের সমাজে একটি অলিখিত নিয়ম রয়েছে যে, পরিবারের প্রথম সন্তান মানেই তিনি অনেক ত্যাগ করবেন এবং ভাইবোনদের... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

কিছুই হচ্ছে না

লিখেছেন মুহাম্মদ তমাল, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৪



কিছুই হচ্ছে না, আবার সবকিছুই হয়ে যাচ্ছে। এই যে বয়সটা পা টিপে টিপে এসে ঘাড়ের কাছে দাঁড়ায়, টেরই পাই না। আয়নার সামনে দাঁড়াইলে একজন অচেনা লোক তাকায়, চোখের নিচে... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

×