somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরিচ্ছন্নতা অভিযান

২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাল খবর পড়ার আশায় মাঝে মাঝে পত্রিকা পড়ি; কিন্তু আশায় গুড়ে বালি!

গতকাল পড়লাম, যশোরে নাকি রাত ৩ টায় সোহাগ পরিবহনের বাসে ডাকাতি হয়েছে। যাত্রীরা সবকিছু দিয়ে দেওয়ার পরেও নাকি ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে মাংস-হাড় পর্যন্ত কুপিয়ে আস্ত রাখে নি!
আজকে পড়লাম, ঢাকায় মাইক্রোবাসে করে রিকশাযাত্রী এক মহিলার ব্যাগ ছিনতাইয়ের সময় তাকে টেনে হিঁচড়ে ফেলে দিয়ে মেরে ফেলেছে!

কয়দিন আগে শুনলাম, পুলিশ কর্মকর্তারা নাকি পরিচ্ছন্নতা অভিযান করছেন; খুবই ভাল কথা, প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু পরিস্কার-পরিচ্ছন্নতা শুধু পুলিশ বা কোন নির্দিষ্ট পেশাজীবি গোষ্ঠীর লোক-দেখানো কার্যক্রম না; এটা প্রত্যেক মানুষের ব্যক্তিগত প্রয়োজন। আমাদের অন্তর-অন্দর-বাহির যেখানে আবর্জনা ও বিধ্বংসী অণুজীবে ভরপুর, সেখানে শুধু নামকাওয়াস্তে এসব করে বা করিয়ে কোন লাভ নেই।

পুলিশ ও র‌্যাবের মত বাহিনীগুলোর বরং সমাজের ময়লাগুলো পরিচ্ছন্নতায় নামা উচিত। এসব ডাকাত-অপহরণকারী-জলদস্যু-বনদস্যু-ছিনতাইকারী-অজ্ঞানপার্টি-পেশাজীবি খুনিদের আদালত ও আইনের মারপ্যাঁচে পালিয়ে যাওয়ার সুযোগ না দিয়ে, তাদেরকে "সাফ" করে ফেলা অবশ্য কর্তব্য!
যদিও সমাজে সম্পদ ও মর্যাদার অসম বন্টনের কারণেই এসব অপরাধীর সৃষ্টি, কিন্তু এটাও মনে রাখতে হবে বেআইনী কাজ না করেও অগণিত মানুষ বেঁচে আছে। আইন হাতে তুলে না দিয়ে এসব অপরাধীরা নিজেদের অধিকারের জন্য, সুবিধার জন্য আরো অনেক স্বাভাবিক পন্থা বেছে নিতে পারতো। তাই, জনসংখ্যার ভারে নুইয়ে পরা এই দেশের কিছু অপরাধী "সাফ" করে ফেললে কোন সমস্যা হবে না; বরং দেশটা আদতেই পরিস্কার হবে!

আর সরকারের উচিত, শুধুমাত্র "জঙ্গি-জঙ্গি" করে দেশটার মাথা না খেয়ে সকল অপরাধ ও অপরাধী ও অপরাধীদের প্রশ্রয়-আশ্রয়-মুক্তিদাতাদের বিনাশ করে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিশীথের মুঠোয় - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৫ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৪



আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।

শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

জেফরি আর্চারের জগৎ বিখ্যাত উপন্যাস ‘A Prisoner of Birth’ এবং অন্যান্য প্রসঙ্গে....

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৭


ছবিতে আমি, মারুফ জামান এবং লেঃ কর্নেল রাজীব।
জেলে থাকতে জেফরি আর্চারের (Jeffrey Archer) লেখা ‘A Prisoner of Birth’ বইটির পড়ার জন্য বলেছিলেন ক্যাপ্টেন (চাকুরিচ্যুত) খন্দকার রাজীব... বইটি সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

সুন্দর সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১



সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!

মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন

×