somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুকে সময় অপচয়- কারা, কেন, কিভাবে

০৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বলার মত কথা নাই, শোনার মত মানুষ নাই, আর লেখার সময়-ও নাই; তারপরেও কেউ যদি বলে ফেসবুকে আমি সময় অপচয় করি, তাহলে কেমন লাগে?

আসলে ফেসবুককে আমি প্রধানত ব্যবহার করি যেসব কাজে-
১) এমন কিছু বলা যেটা আমি হয়তো মুখে সামনাসামনি কাউকে বলতে পারতাম না
২) প্রয়োজনীয় কোন কাজে কারো সাথে ফ্রি যোগাযোগ করা, ফাইল আদান-প্রদান করা
৩) নিজের বিষয়ভিত্তিক বা অন্যান্য বিষয়ের নতুন বা পুরানো তথ্য-জ্ঞানমূলক পোস্ট পড়া ও শেয়ার করা
৪) নিজের ব্লগ শেয়ার করা

প্রত্যেক স্ট্যাটাসের কিছু "টার্গেট অডিয়েন্স" থাকে। ৯৯% ক্ষেত্রে যাদের উদ্দেশ্য বলা, তারা হয়তো দেখেও সেই লেখা থেকে কিছু শিক্ষা নেন না; আর যাদের জন্য বলা না, তারা এসে আবোল-তাবোল বকেন। "যারে দেখতে নারি, তার চলন বাঁকা" আজকালের আত্মীয়-স্বজন/বন্ধু-বান্ধব এই নীতিতে বিশ্বাসী।

বেশির ভাগ কর্মক্ষেত্রে ফেসবুক ব্যবহার নিষিদ্ধ। অফিসের হর্তা-কর্তা থেকে শুরু করে অভিভাবক মহল সবার উদ্দেশ্যে বলি- কোন বস্তুর "নিষিদ্ধ" রূপ বের করে আনতে আপনাদের তুলনা নেই। ফেসবুক যখন থেকে যাত্রা শুরু করল, যারা এর আসল দিকটা খুঁজে পেল, তারা এটাকে স্বার্থকতার সাথেই প্রয়োগ ও উপভোগ করতে লাগল। আর বরাবরের মতই অধিকাংশ বাঙ্গালি ফেসবুককে ব্যবহার করতে লাগল ফেইক আইডি খোলা, আলগা প্রেম-পিরিতি করা, বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য কারো সাথে চুটিয়ে প্রেম করা, দলগত/গোষ্ঠীগত স্বার্থসিদ্ধি করা, কোন্দল/বিশৃঙ্খলা সৃষ্টি করা, ইত্যাদি আরো নানান বাজে কাজে!
অথচ শিক্ষার মাধ্যম, সংবাদমাধ্যম, যোগাযোগের মাধ্যম, এমনকি বিপণনের মাধ্যম হিসেবেও ফেসবুকের তুলনা নেই। আর "বিনোদন" যদি মানুষের জন্য এতটাই ক্ষতিকারক হত, তাহলে তো সৃষ্টিকর্তা মানুষ না বানিয়ে রোবট বানালেও পারতেন।

আরো মনে রাখা উচিত যে, হোয়াইট হাউজ থেকে শুরু করে ক্রেমলিন পর্যন্ত সবকিছু আজকাল ফেসবুকের সাথে রিলেটেড, লিঙ্কড। গুগল ও ফেসবুক যে ব্যবহার করতে জানে, তার প্রাতিষ্ঠানিক শিক্ষা দরকার পরে নামেমাত্র।

আর হ্যাঁ, এটাও জেনে রাখা ভাল, ফেসবুকের অনিয়ন্ত্রিত বা অতিরিক্ত ব্যবহার কি কি ক্ষতি করতে পারে। খেলাধূলার প্রতি নিরাসক্তি, পড়ালেখার সময় ফাঁকিবাজি, খাওয়া ও কাজের প্রতি অনীহা, অতিরিক্ত বিনোদনের ফলে সৃষ্টিশীলতা ও প্রতিভা বিকাশে বিঘ্ন ঘটা, ইত্যাদি এখন নিত্যনৈমিত্তিক ঘটনা।

নো অফেন্স, কিন্তু আমাদের জেনারেশনটাই মনে হয় অন্তত আমাদের দেশে ফেসবুককে সঠিকভাবে/পূর্ণাঙ্গভাবে ব্যবহারকারী ওল্ডেস্ট জেনারেশন। আমার বাবা যেমন বাংলা, ইংরেজী, বাংরেজী কোন এসএমএস-ই পড়তে বা লিখতে পারেন না; আমার চেয়ে বয়সে বড় সবারই মোটামুটি একই অবস্থা। তারা বুঝেন না, এক সেকেন্ডের "লাইক" বাটন চাপের মধ্য দিয়ে যে আন্তরিকতা ও সৌহার্দ্য একজন থেকে আরেকজনে প্রবাহিত হয়, কয়েকটা আগোছালো বাক্যের স্ট্যাটাসের মধ্যে দিয়ে যে বার্তা ঢাকা থেকে সান-ফ্রান্সিসকোতে পৌঁছে যায়, ফেসবুক না থাকলে সেটা অনেকটাই জটিল ও সময়সাপেক্ষ হতে পারতো।

এঞ্জিনিয়ার হই আর যাই হই না কেন, লেখালেখি আমার শখ, প্রতিবাদের আর প্রকাশের ভাষা। পেশার জন্য নেশার বিসর্জন দিতে পারি না।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

×