somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্নে দেখা

০৯ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বপ্ন নিয়ে লেখা শুরু করলে সেই লেখা মনে হয় শেষ হবে না।
মাঝে মাঝে দু মিনিটে দেখে ফেলি ৩ ঘন্টার পূ্র্ণদৈর্ঘ্য স্বপ্ন; হয়তো মা সকালের নাস্তা বেড়ে দিয়ে ঘুম থেকে ডেকেছে, উঠব-উঠব করে আবার শুয়ে গেলাম। সবাই নাস্তা খেয়ে আবার ঘুম থেকে ডাকল, উঠেই মনে হল কত ঘন্টা পরেই বুঝি উঠলাম।
কখনো রাতের শোয়ার পরে শর্ট ফিল্মের মত ছোট অথচ তাতপর্যপূর্ণ যে স্বপ্নের শুরু হয় খানিক বাদেই তা শেষ হয় সকালের পত্রিকাওয়ালার কলিং বেলে।
আশ্চর্য।
মাঝেমধ্যে স্বপ্নে এমন মানুষদের দেখি যাদের সাথে অনেক দিন, অনেক বছর দেখা হয় না। অপ্রত্যাশিত অনেককেই দেখার পাশাপাশি এমন অনেকজনকেই দেখি আপাত দৃষ্টিতে যাদের কোন ভূমিকাই নেই আমার জীবনে। হয়তো তাদের যদি বলি যে তাদের আমি স্বপ্নে দেখেছি তারা হয়তো বিশ্বাসই করবে না।
আর স্বপ্নের বিষয়বস্তুর কথা কি বলব! এত অদ্ভুত, খাপছাড়া, অসংগতিপূর্ণ কাহিনী সেরা ফ্লপ মুভিগুলোতেও দেখা যায় না। আমার দেখা সবচেয়ে বেশি সিনেমার প্লট হল আমার স্কুলদুটো। আর আশ্চর্যভাবে আমার বেশিরভাগ স্বপ্নেই আমি থার্ড পারসন হিসেবেই থাকি, বাকিগুলোতে থাকি কম্পিউটার গেমসের লিড প্লেয়ারের মত।
প্রচলিত আছে, স্বপ্ন সে ভাল হোক মন্দই হোক, তার কথা অন্যকে বলা ঠিক না। তাই এখনো কোন প্লটের লিখিত রূপ দেই নি। ভাবছি, সামনে লেখার মত কিছু দেখলে সাথে সাথে লেখার চেষ্টা করব।
আর আমার বিশ্বাস, মানুষের রাতে দেখা স্বপ্নের অবশ্যই একটা "রিয়েল-লাইফ ইন্টারপ্রেটেশন" আছে। পারস্যদেশের দার্শনিকেরা একেই বোধহয় খোয়াবনামা বলত।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৪:০৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×