আমাদের দেশ তৈরী পোশাক সহ পোশাকখাতের অনেক ক্ষেত্রে প্রায় স্বয়ংসম্পূর্ণ হওয়া সত্ত্বেও আমার পরিচিত অনেকেই ভারতের নানার রাজ্য থেকে পোশাক আমদানী করে দেশের আনাচে-কানাচে বিপণন (মার্কেটিং) করে আসছে।
তাহলে, ভেবে দেখুন, আমাদের দেশে তৈরী হয় না এরকম অগণিত পণ্যের ক্ষেত্রে কি অবস্থা হচ্ছে। ভারত, চীন, মালেশিয়া, থাইল্যান্ড, তাইওয়ান, ভিয়েতনামের অনেক মানুষ বেঁচে আছে আমাদের বদৌলতে। শুধু শুধু ভারত বা চীনকে দোষ দিয়ে তো লাভ নেই; প্রত্যেকে তো নিজের স্বার্থই দেখবে; তা-ই নয় কি?
আমরা শুধু "মানুষ" আর "সমস্যা" উৎপাদন করতে ওস্তাদ। আমাদের দেশ উৎপাদনবান্ধব নয়, কখনো হবেও না। দেশের অভ্যন্তরীন ব্যবসায়িক সিন্ডিকেট আর অসম প্রতিযোগিতার কারণে দেশীয় পণ্যের উৎপাদন, সংরক্ষণ, বিপণন, প্রক্রিয়াজাতকরণ, ইত্যাদি সম্ভব হয় না।
শেষ করবো একটা কথোপকথন দিয়ে-
প্রথম বন্ধুঃ বাণিজ্য মেলায় ভারতীয় স্টল তেমন একটা দেখলাম না।
দ্বিতীয় বন্ধুঃ গরুর হাট থেকে শুরু করে বাতের মলম, সব জায়গায় ভারতীয় পণ্যে সয়লাব; এরপরও কি মেলায় অংশগ্রহণ করে পণ্য প্রসারের দরকার আছে কী?
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



