somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাজারঃ ধর্মীয় নয়, অর্থনৈতিক প্রতিষ্ঠান

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

sufism, sunnism, wahibism, এসব কখন এসে Islam কে বিকৃত করে ফেলল, বুঝতেই পারলো না কেউ। এদের ভিতরকার ক্ষুদ্র ক্ষুদ্র পার্থিব সুবিধাভিত্তিক পার্থক্যের আলোচনায় যাবো না। আজকে আলোচনা করছি, মৃত ব্যক্তিদের কবর ঘিরে নির্মিত "মাজার" নামক সামাজিক/অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলি নিয়ে।

মাজার সম্পর্কে বলতে গেলে প্রথমেই যা বলতে হয়ঃ কুরআনে আছে- "কোন মৃত ব্যাক্তি কোন জীবিত ব্যাক্তির উপকারে বা অপকারে আসতে পারে না।"
অতএব, মাজার ব্যাপারটাই অবৈধ, অনৈসলামিক। মাজার-ব্যবসা, মাজারপূজা, shrinism এগুলি ইসলামপরিপন্থী তা বুঝা যায়, মাজারে অমুসলিমদের আনাগোনা, মাজারকে শ্রদ্ধার আসনে রেখে মানত করা- এসব দেখে।
বাংলাদেশের প্রায় সব জায়গাতেই (ভারত-পাকিস্তানেও) পীর-আউলিয়া-দরবেশ-সুফি-সাধক-ধর্মপ্রচারক বা কোন বিখ্যাত ব্যক্তির কবরস্থানকে মাজারে পরিণত করে রীতিমত শিরক-কার্যক্রমকে আনুষ্ঠানিক/প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে দেওয়া হয়।

অশিক্ষিত-ভীতু-দূর্বলচিত্ত-অপরাধের পরে কাতর মানুষদের আবেগকে পুঁজি করে উক্ত মাজারের প্রতিষ্ঠাকারীরা বংশপরিক্রমায় শত শত কোটি টাকার ব্যবসা করে আসছে। কেউ তাদের বিরুদ্ধে যুক্তিসঙ্গতভাবে প্রতিরোধ গড়ে তুলতে চাইলেই তাদেরকে মৌলবাদী/উগ্রপন্থী/ধর্মান্ধ/সাম্প্রদায়িক ইত্যাদি চেতনাপ্রসূত উপাধিতে ভূষিত করে কলুষিত করা হচ্ছে।
ইসলামবিদ্বেষীদের সাথে ইসলামের যে সহস্র বছরের দ্বন্দ, সেই দ্বন্দের মধ্যে সুকৌশলে এই মাজারব্যবসায়ীরা তাদের ইস্যুও ঢুকিয়ে ফায়দা লুটে যাচ্ছে। ধর্মকে পুঁজি করে ব্যবসা মূলত এগুলিই, ধর্মকে অপব্যবহার করার সর্বোত্তম উদাহরণ এরাই!
যুদ্ধাপরাধী ইস্যু কিংবা জঙ্গি ইস্যুতে মাজারব্যবসায়ী এবং মাজারব্যবসায়ীদের সমর্থকদের (যারা চায় ইসলাম বিকৃত হয়ে বিলুপ্ত হয়ে যাক) একটি পরোক্ষ নিশানা থাকে তাদের দিকে, যারা মাজারব্যবসার সমালোচনা করে, এবং মাজারপূজার বিরোধী।

যদি কোন মৃত ব্যক্তির কবরে গিয়ে যেকোন মুসলিম ব্যক্তি ঐ মৃত ব্যক্তির জন্যে কিংবা যেকোন মৃত ব্যক্তির জন্য আল্লাহর কাছে মুনাজাত করে, কবরের নির্দিষ্ট দোয়া পড়ে, কিংবা যেকোনভাবে তাকে "স্মরণ" করে, নিজের জন্যে ঐ মৃত ব্যক্তির কাছে কিছু না চায়; তবে এতে দোষের কিছু থাকে না। মাজারের মোতোয়াল্লী, খাদেম, ইমাম বা মাজারসংশ্লিষ্ট যেকেউ যদি সত্যিকার মুসলিম হত, তবে তারা আগত মেহমানদের বলত- "এখানে চাওয়ার কিছু নেই। চাইতে হলে আল্লাহর কাছে চান। আর, আল্লাহর কাছে চাইতে হলে মাজারে আসতে হয় না; যেকোন জায়গায় চাওয়া যায়।"

ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি, মাত্র কয়দিন আগেই চট্টগ্রামের নাজিরহাট/ফটিকছড়ির এক স্থানের মাজার-খাদেম পরিবারের একজন আমার বাবাকে বলেছিল- "অমুক গায়েবী মসজিদের পানি নিয়ে গিয়ে ঘরের সবাইকে খাওয়ান। সব মুশকিল আসান হয়ে যাবে।"

আশা করি, এসব ভন্ড, পথভ্রষ্টদের বোধোদয় হবে। ইসলাম নিয়ে ভন্ডামী করার চাইতে ইসলামত্যাজ্য হওয়া অনেক ভালো।

সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জামায়াতে Cockroach" ............... বাংলাদেশের নতুন Cockroach পার্টি

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৩ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:০১

রবীন্দ্রনাথ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নাও চেয়ে থাকেন (তর্কের খাতিরে) তো তাতে *জামায়াতে cockroach এর কোন বা/লটা ছিড়লো…? জামায়াত যেমন বাংলাদেশ চায়নি, তেমনি পাকিস্তানও চায়নি। মওদুদী এর নাম নামকরন করেছিলো নাপাকিস্তান….।... ...বাকিটুকু পড়ুন

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×