আপনার বাচ্চাকে পড়ালেখা শেখানোর আগে হাতের কাজ শেখান।
যেমনঃ গাড়ি চালানো, গাড়ি মেরামত করা, কাঠ দিয়ে জিনিস বানানো, রান্না করা, বাড়িঘর ও রাস্তাঘাট রঙ করা, ইত্যাদি ইত্যাদি।
প্রত্যেকটা দক্ষতা বা কাজের ডকুমেন্টেশন বা একনোলেজমেন্ট-ও খুব জরুরি। অর্থাৎ, ছবি, ভিডীও বা সার্টিফিকেট।
এরপর দরকার, এক বা একাধিক সফটওয়ার, প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বা কোডিং এ ঝানু হওয়া। অন্তত একটা। যেটার ডিমান্ড বাজারে বেশি। যদিও এলগরিদম ধরতে পারলে সব প্রায় একই।
আর, ভাষা। হুম বিদেশী ভাষা। না ইংরেজি না। স্প্যানিশ, জার্মান, মান্দারিন বা ফ্রেঞ্চ।
প্রথাগত ডিগ্রি, পড়াশোনা ও প্রফেশনের পেছনে ছোটার দিন শেষ। খুব সহজ একটা হিসাব বলি। নিজে কি শিখে রাখবেন, বাচ্চাদের কি শিখাবেন।
ধরুন, পৃথিবীতে প্রলয়ংকরী কোন দূর্যোগ হল। মহামারি, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, কিংবা যেকোন মানবেতর সংকট। বিভিন্ন পেশার ও দক্ষতার মানুষে তখন ঘাটতি পরবে। নতুনভাবে শুরু করতে তখন যেসব পেশার বা দক্ষতার মানুষের প্রয়োজন পরবে বলে আপনার মনে হয়, সেগুলিকেই বেছে নিন। এর জন্য হলিউডের ডিজাস্টার রিলেটেড মুভিগুলিও দেখতে পারেন।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৯ রাত ২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



