somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরিবর্তিত বিশ্ব, অপ্রস্তুত বাংলাদেশ

২০ শে আগস্ট, ২০২০ ভোর ৬:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, কগনিটিভ ইন্টেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, রোবটিক্স, মেকাট্রনিক্স, বায়োনিক্স, এগুলি বেশ কয়েক বছর আগে থেকেই পৃথিবীর চেহারা বদলাতে শুরু করে দিয়েছে। কোভিডের মত মহামারির পরে এগুলির তৎপরতা, ভূমিকা, কতৃত্ব, আরো বাড়বে। "বিলাসিতা"-র স্থান দখল করে নিবে "প্রয়োজনীয়তা"। কনজিউমার ও প্রোডিউসার দুজনেই প্রেফার করবে- লিস্ট হিউম্যান টাচ। যত কম মানুষের সংস্পর্শ থাকবে, তত নিরাপদ থাকবে পণ্য বা সেবা।

স্পষ্টতভাবেই, এসব ব্যাপারে বিশ্বের দেশগুলি দুটি দেশে ভাগ হয়ে যাবে মহামারির আঘাতের পর থেকে।
এক- যারা সামলে নিয়ে উন্নতি করতে শুরু করবে; কারণ, তাদের সম্পদের প্রাচুর্য ও নিয়ন্ত্রিত জনসংখ্যা।
দুই- যাদের পতন আরো ত্বরান্বিত হবে; কারণ, তাদের সম্পদের অসম বন্টন বা অভাব; এবং মাত্রাতিরিক্ত জনসংখ্যা।

বহুবছর আগে প্রকৌশলে স্নাতক অধ্যয়নরত অবস্থায় "রোবটের কারখানা" খুলার মত স্বপ্নের কথা শুনে হাসাহাসি করেছিল আমার আশেপাশের অনেকে। আসলেই ব্যাপারটা হাস্যকর ছিল। বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক কিছুই হাস্যকর ও অবান্তর। কিন্তু, প্রকৌশল ও প্রযুক্তিতে উন্নত অনেক দেশের জন্যই রোবট কারখানাও এখন মামুলি ব্যাপারে পরিণত হয়েছে; ঠিক যেমনটা বাংলাদেশের শহরের স্বচ্ছল পরিবারের সন্তানেরা ফ্যান্সি রেস্টুরেন্ট খুলে ব্যবসা করতে চায়।

শুধুমাত্র ইন্টারনেট ও স্মার্টফোনের কল্যাণে বাংলাদেশে সারা দুনিয়ার খবরাখবর উন্মুক্ত হয়ে পড়েছে। আর সেসব খবরাখবর পড়ে বা না পড়েই, তাজ্জব হয়ে বা অবিশ্বাসের সাথে সন্দেহ নিয়ে, রিয়েক্ট করা বা শেয়ার করা ছাড়া, বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের আর কিছু করার আছে বলে দেখি না।

বাংলাদেশের জনগণ ও সিস্টেম, সবসময়ই "Quantity over Quality" পলিসির উপর আমল করে এসেছে। সন্তান পয়দা করা থেকে শুরু করে, পরীক্ষার খাতার মার্ক, চাকরির বেতন, বৈদেশিক শ্রমবাজারের অদক্ষ শ্রমিক সংখ্যা, দেশীয় তৈরি পোশাকখাতের কারখানা সংখ্যা, বাৎসরিক স্নাতক বা স্নাতকোত্তর শিক্ষার্থীর সংখ্যা, কিংবা হুটহাট করে বেড়ে যাওয়া জিডিপি বা রেমিট্যান্স, সব কিছুতেই "বড় ডিজিট" দিয়েই বাংলাদেশ উন্নতি মাপতে চেয়েছে।

ফলাফল আমরা প্রতিনিয়ত নিজ চোখেই দেখছি।
দেশের প্রায় প্রতিটা প্রকৌশল, যান্ত্রিক, প্রযুক্তিগত বা স্থাপত্যের অর্জনগুলির পিছনে রাশিয়া, নেদারল্যান্ড, জাপান, চীন, ইংল্যান্ড বা ভারতীয় মেধাবী পেশাজীবিদের অবদান। বাংলাদেশ শুধু কামলা উৎপাদন করে গিয়েছে।

কোন আশা দেখিয়ে, বা সমাধান বাতলে লেখা শেষ করবো না। শুধু এটাই বলবো, এখনো যদি নিজেদের ও নিজের পূর্বপুরুষদের ভুলগুলি বুঝতে ও মানতে না পারেন, তাহলে ভবিষ্যত প্রজন্ম আপনাদের মরার পরে শুধু গালি ও অভিশম্পাতই দিবে। বাচ্চাদের কোরানে হাফেজ বানায়েও বেহেশত পাবেন না।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০২০ ভোর ৬:৩১
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি।

লিখেছেন নাহল তরকারি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২৮



বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি

বিশ্ব চিঠি দিবস উপলক্ষে এবার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের কয়েকজনকে নিজের হাতে চিঠি পাঠালাম। ডিজিটাল যোগাযোগের এই সময়ে একটি চিঠি যেন... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

×