somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গাধার জন্য মূলা, বাঙ্গালের জন্য সরকারি চাকরি

২১ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়দিন আগে বাধ্য হয়ে সামু ব্লগে আমার একটা ব্লগ ডিলিট করে দিলাম। প্রায় ১৫টার মত কমেন্ট পড়েছিল এক ঘন্টার মধ্যে। সব অশ্রাব্য কমেন্ট।

কারণ, আমি আত্মহত্যা ও ডিপ্রেশন/ফ্রাস্টেশন ঠেকানোর কিছু পথ বাতলে দিয়েছিলাম। ঢাবির ঐ ছাত্রের আত্মহত্যার পরে; যার আত্মহননের কারণ ছিল প্রেমঘটিত। আমি স্পেসিফিক ঐ ঘটনার আলোকে না বলে, সার্বিকভাবে কেন যুবসমাজ পথভ্রস্ট ও আশাহত হয়ে পড়ছে, সে ব্যাপারে লিখেছিলাম।

আর, লেখার মূল গুরুত্বারোপ ছিল- সরকারি চাকরির সুযোগসুবিধা কমানো, সরকারিকরণের আওতা কমানো, বেসরকারি চাকরিকে সরকারি বেতন ও সুবিধার সমপর্যায়ে নিয়ে আসা, অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য কমানো, সামগ্রিক শিক্ষাব্যবস্থাকে দক্ষতানির্ভর ও উৎপাদনমুখী করে তোলা, গণহারে গ্র্যাজুয়েট উৎপাদন বন্ধ করা, ইত্যাদি।

ফেসুবকে কমেন্ট থ্রেডে যেমন বাঙালেরা হামলে পরে, সামুব্লগেও ঐ ব্লগের নিচে একই কাহিনী হয়েছিল। সাকিব আল হাসানের শিশুকন্যাই শুধু না, হাজার হাজার মানুষ এইসব অমানুষদের অসদাচরণের শিকার। এদের এরকম হামলে পড়ার যৌক্তিক কারণ ছিল। এই যেমন, বিটিসিএল তার কর্মীদের মধ্যে করোনায় মৃতদের ২৫ লাখ ও জীবিতদের ৫ লাখ টাকা অনুদান দিবে শুনে, কর্মীদের মধ্যে "ফেইক করোনা" সনদ বানানোর হিড়িক পরে গিয়েছিল। আজ ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিবেদনে দেখলাম, সরকারি তৃতীয় শ্রেণীর কর্মচারী থাকেন ডুপ্লেক্স বাড়িতে, চড়েন প্রিমিও গাড়িতে। এরকম খবর পড়তে পড়তে বাঙ্গালরা অভ্যস্ত হয়ে গিয়েছে।

তাদের মধ্যে বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে, সরকারি চাকরিই জান্নাত। সরকারের তাঁবেদার হয়ে থাকাটাই নিশ্চিন্ত জীবন। সরকারি তৃতীয় শ্রেণীর কর্মচারীর ডুপ্লেক্স বাড়ি থাকা বা প্রিমিও গাড়িতে চড়া উন্নত অনেক দেশের বিবেচনায় খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু উন্নত দেশে ঐ একই সময় ধরে চাকরিরত, অন্য বেসরকারি কোম্পানির কর্মচারীও একই রকমের জীবনযাপন উপভোগ করবেন। কারণ সেসব দেশে কোনরকম প্রাতিষ্ঠানিক ও সামাজিক বৈষম্য নেই। অথচ, বাংলাদেশে, এই তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী যে সময় ধরে চাকরি করেছে, সেই একই সময় ধরে চাকরি করা কোন বেসরকারি কোম্পানির ইঞ্জিনিয়ারও একটা ফ্ল্যাট তো দূরের কথা, একটা ভালো ভাড়া-বাসাও এফোর্ড করতে পারবে না।

যতদিন এই জাতির মানুষগুলো নিজেদের দুশ্চরিত্র আর দৃষ্টিভঙ্গি না বদলাচ্ছে, আমাদের মত মানুষদের লিখে যাওয়াও শুধু "উলুবনে মুক্তো ছড়ানো"।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:০৪
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি।

লিখেছেন নাহল তরকারি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২৮



বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি

বিশ্ব চিঠি দিবস উপলক্ষে এবার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের কয়েকজনকে নিজের হাতে চিঠি পাঠালাম। ডিজিটাল যোগাযোগের এই সময়ে একটি চিঠি যেন... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

×