somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভিভাবক, ভাই, গডফাদার, ফাদার...

০২ রা এপ্রিল, ২০২১ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক বন্ধু ফেসবুকে নিজ স্ট্যাটাস হিসেবে লিখেছেঃ-

পৃথিবীতে সবার অভিভাবক থাকে না।কারো কারোর জন্য অভিভাবক তো বহুত দূরের কথা,স্থানীয় অভিভাবক পর্যন্ত থাকে না!অভিভাবকবিহীন সেইসব হতভাগ্যরা যতদিন বেঁচে থাকে ততদিন থাকে জ্যান্ত লাশ হয়ে।আর যখন মরে যায় তখন তাদের পরিচয় হয় বেওয়ারিশ লাশ!

উত্তরে আমি যা লিখলামঃ-

আমার অনেক কিছু লিখতে ইচ্ছে করেছিল।
এই যেমন- আমারও ইচ্ছা ছিল অনেকের জন্য স্থানীয় অভিভাবক হওয়া; অনেক অভিভাবকহীনদের নিজের অভিভাবক বা নিজের পরিচিত প্রভাবশালী, দরদী মানুষদের সাথে লিয়াজো করে দেওয়া। আমিও একসময় উঠতে বসতে মানুষকে সাহায্য করতাম।
কিন্তু দিন অনেক পালটে গিয়েছে। গত ৩ বছরে আমি যেন নতুন নতুন অনেক জগত আবিষ্কার করেছি।

বর্তমান প্রেক্ষাপটে যা বলা আমার জন্য প্রাসঙ্গিক হবেঃ-

অভিভাবকের এই ধারণাটাই কি অনেক সমস্যার গোড়াপত্তন করে না??

এই যেমন উদাহরণস্বরূপ- আমার বাবা এখনও পর্যন্ত আল্লাহর রহমতে জীবিত; যদিও ক্যান্সার আক্রান্ত, বেশিদিন হয়তো বাঁচবে না। ৩ দশকের উপরে দেখেছি, বাবা অনেকের জন্য অভিভাবকস্বরূপ; যার মূলত ২টা কারণ- প্রথমত উনি খুব সিনিয়র আইনজীবি, দ্বিতীয়ত উনার জন্ম-বেড়ে উঠা একদম তুমুল রাজনৈতিক পরিমণ্ডলে, আর অবভিয়াসলি চট্টগ্রামের মত অঞ্চলে।

এখন যেকোন সমস্যা ও সংকটে আমাদের নিউক্লিয়াস ফ্যামিলিতে বা আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলিতে বাবার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব ও হস্তক্ষেপ থাকে। কোন কারণে, লিংক স্থাপনে, রেকমন্ডেশনে, সোশাল নেটওয়ার্কিং-এ, বাবার নাম চলে আসেই।
আমি ছোটবেলা থেকে তেমন এসব মেইনটেইন করিনি। মাঝখানে কলেজ লাইফ থেকে ভার্সিটি লাইফ এর পরে পর্যন্ত করেছি- খুব দৌড়ঝাঁপ, অতি সামাজিকতা- টেকনাফ থেকে তেতুলিয়া আমাদের বাড়িকে চিনে, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমরা ইনিয়ে বিনিয়ে কানেকশন লাগায় ফেলতে পারি।

কিন্তু উন্নত-সভ্য প্রকৃত মানুষের দেশ ঘুরে এসে আমার অন্তর্চক্ষু খুলে গেল।

এত তালিজোড়া দেওয়া পরিচয় তো ঐসব দেশে লাগে না! ওইসব দেশে তো প্রতিপদে পদে অমুকের রেফারেন্স, তমুকের আত্মীয় পরিচয় দিতে হয় না। ৫টা হাসপাতালে ঘুরে ঘুরে অক্সিজেন না পেয়ে কারো মা মারা যায় না! ওইসব দেশে সবাই সবার অভিভাবক, সবাই সবার আত্মীয়, সবাই সবার বন্ধুত্ব। ওদের সামাজিকতা আমাদের মত লোকদেখানো ও খাওয়াইন্যা সামাজিকতা না। ওরা গদগদ হয়ে একে অন্যের সাথে গাদাগাদি করে না ঠিকই, কিন্তু গোটা সমাজব্যবস্থায় সবকিছুতে সবার প্রায় সমান অধিকার, সমান সম্মান।
আর আমরা ভয়ে ভয়ে থাকি, কখন কাকে কিভাবে কাজে লাগে।

আমাকে তো অনেকেই বলে, এখন তোমার বাবা আছে বলে এভাবে কথা বলতে পারছো, এভাবে লিখতে পারছো, এভাবে থাকতে পারছো... আরো অনেক কিছু। এত বছর পরে বুঝছি, শুধু যুবতী সুন্দরী অবিবাহিতরা আমাদের সমাজে ভালনারেবল না। তথাকথিত অভিভাবকহীন, পিছনে জোরবিহীন প্রত্যেকেই ভীতসন্ত্রস্ত, অসহায়, ক্ষমতাশূন্য।

এই কারণেই উন্মাদ রোবটের মত ক্ষমতাশালী পেশা (বিসিএস) এবং ক্ষমতাশালী রাজনীতির জন্য দেশের মানুষ নামের অমানুষগুলো নিজেদের সময় ও বিবেক বিকিয়ে দেয়।

আরো লেখার ছিল, সময় নেই...
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১০:১৫
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ কাঙ্ক্ষিত বৃষ্টি

লিখেছেন ইসিয়াক, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০৬




বিরহকাতর মেঘদল
অবশেষে সকল অভিমান ভুলে
ঝরছে একটানা বাদলধারায়।

অবসন্ন মৃত্তিকা
বহু প্রতীক্ষিত আলিঙ্গনে
আহ্লাদে আকুলায়।

শীতল অবগাহনে চক্ষে নামে আনন্দাশ্রু
স্বাগতম স্বাগতম হে ধারাপাত!
ঝরো অবিরাম।
বৃষ্টির জলধারা বয়ে চলুক নিরন্তর !

পূর্ণ আবেগে
সৃষ্টি সুখের উল্লাসে
মেতে উঠি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

×