somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভিক্ষা নয়, স্বনির্ভর হতে সাহায্য করুন

০৫ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশের সামগ্রিক ও চিরায়ত প্রেক্ষাপটে দানদাক্ষিণ্যের একটা বড় গলদ কোথায় জানেন?
- যাদের সাহায্য দরকার, মূলত তারা সাহায্যটা, সঠিক সময়ে, সঠিক পরিমাণে (not necessarily abundant!) পায় না।
- ত্রাণ বা সাহায্য পাওয়ার জন্য অনেকে সুপারিশ করতে হয়, ক্ষমতাবানদের পদলেহন করতে হয়, চারিত্রিক integrity বিসর্জন দিতে হয়।
- অনেকে সাহায্যনির্ভর জীবনযাপন করে, অলস হয়ে যায়। আমার নিজের অগণিতবার দেখা- অমুককে তমুক উপলক্ষে কিছু একটা দেওয়া হলো, ঐদিনই সে বা তারা ঐ জিনিসগুলো বিক্রি করে দিয়ে খালাস!

আমার ব্যক্তিগত মতামত- যেটা আমি আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও অনেক এনজিও ও আন্তর্জাতিক সংস্থার লোকদের বলে/জানিয়ে এসেছি- Charity for the sake of charity should be stopped!
শিক্ষিত ও স্বাবলম্বী করা- এগুলোই হচ্ছে আসল করণীয়।

ধরেন কথার কথা, মহামারির এরকম খারাপ সময়ে, শহরের কোন এক হতদরিদ্র পরিবারকে কিছু দান করার কথা ভাবছেন। যখন তারা ট্র্যাডিশনাল মেহনতি কাজে যাওয়ার সুযোগ কম পাবে, daily wage earning করতে পারবে না একদমই। তখন তাদের মূল প্রয়োজন দুইটাঃ-
১) মাথা গোঁজার ঠাই
২) দুইবেলা খাবার

এখন শর্টটার্ম সল্যুশন হিসেবে কি করা যায়ঃ এই মানুষগুলার আবাসস্থলের ভাড়া সাময়িকভাবে মওকুফ করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া, যাতে অন্তত সংকটের দিনগুলোতে তাদেরকে ঘর ভাড়া দিতে না হয়।
আর, লংটার্ম সল্যুশন হতে পারেঃ- এরকম ফ্যামিলিকে কোনভাবে নিজের ঘরের পাশে/নিচে- কেয়ারটেকার হিসেবে বা অন্য কোন উছিলায় থাকতে দেওয়া। কোথাও সামান্য জায়গা লিজ দিয়ে থাকতে দেওয়া। ঘর বাঁধার জরুরি উপকরণ ত্রাণ হিসেবে দেওয়া, যেমনঃ স্যানিটারি ল্যাট্রিন।

আবাসস্থলের মত খাবারদাবারের ক্ষেত্রেও লংটার্ম ও শর্টটার্ম উপায় আছে।

আর, সবচেয়ে বড় কথা- এরকম মানুষগুলোকে স্বাস্থ্যসম্মত, পরিচ্ছন্ন, সম্মানজনক, "মানুষের মত" বেঁচে থাকার জন্য অনুপ্রাণিত করা। যেটা বাংলাদেশের মোট জনসংখ্যার সিংহভাগই নিজেদের ক্ষেত্রেও লালন করে না।
শুধু অন্যের সাথে পাল্লা দিয়ে টাকা আয় করে, হাভাতের মত খেয়ে, ইতর প্রাণীর মত সন্তানজন্ম দিয়ে যাওয়াকেই "জীবন" হিসেবে ধরে নিয়েছে এই দেশের লোকেরা।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০২১ ভোর ৪:৩৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×