somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পথেরপাঁচালির অদৃশ্য দেয়াল

১২ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই কবে, কোন দুপুরে বালিশে বুক
চেপে 'পথের পাঁচালি' পড়তে পড়তে অপু
লুকিয়ে গেল আমার অন্তরে, আর
বাহিরে কত অনন্তকাল
ধরে নিশ্চিন্দিপুরের সেই নির্জন
ভাটফুলের পথে আমি হাঁটতাম, একলাই।
আমার বিভূতিভূষণ হতে ভীষণ ইচ্ছে হত,
আমি জানি এই অস্থির
শহরে গাড়িগুলো দীর্ঘক্ষণ
জ্যামে আটকে থাকে, তবুও আমার
এখনো ইচ্ছা হয়, আমার মনে হয় ঐ ট্রাফিক
পুলিশটা কেমন যাদুকরের মত হাত
নাড়তে থাকে।
আমি জানালা দিয়ে আশ্চর্য
হয়ে দেখি সামনের ছাদটায়
এতগুলো কবুতর থাকে আর ওই অদ্ভুত
কবুতরওয়ালা হাততালি দিলে ওরা কোথায়,
কোন
আকাশ থেকে নেমে আসে। দূর্গার মত
একটা বোন থাকলে হাত
নেড়ে নেড়ে বলতাম, আমার
যদি একটা ডানা থাকত রে, দিদি!
সেটা আর হয় না। আমি তাই পরীক্ষার
খাতায় অভিনয় শুরু করি।
ইন্টারমিডিয়েটের হিট প্যারাগ্রাফ
মাই চাইল্ডহুড মেমোরিজ।
ইংরেজি ভাষায় নির্বিচাের
মিথ্যার ফাঁদ পাতি,
শৈশবে আমি নাকি রেললাইনে মাথা পেতে রাখতাম
ট্রেনের আওয়াজ শুনতে!!! হায়!!!!
শুকনো পাতার শব্দ নাকি আমার
চাইল্ডহুড মেমোরিজ ঘিরে রেখেছে;
আমি আমার ছোটবেলার বন্ধুর নাম দেই
অপু, তার নাকি অদ্ভুত নীল চোখ । ঐ
পরীক্ষায় হাইয়েস্ট মার্কস পেলাম।
নাইনটি ফাইভ আউট অফ হানড্রেড।
খাতার মধ্যে বড় বড় করে লাল
কালি দিয়ে লেখা Superbly Splendid!
অতিশয় চমৎকার। বোকা পরীক্ষক
জানেনা এই চমৎকারিত্বের ভান
আমি বহুদিন ধরে করে আসছি। আজকাল
আর ধরতেই পারিনা কোনটা আসল আর
কোনটা ভান!
বন্ধুর বাসায় বসে গল্প করতে করতে হঠাৎ
একজন বলে উঠল কিরে, তুই ওখানে ক্যান?
আমি অবাক হয়ে খেয়াল করলাম অন্য দশ
বার জন একসাথে বিছানায় আর
আমি আলাদা একটা চেয়ারে একলা বসে!
চুপ করে দেখলাম একটা অদৃশ্য দেয়াল,
বহুদিনের ভান আর অভিনয়ে গড়া।
চশমাটা খুলে আমি আবিষ্কার করলাম,
আশ্চর্য একটা একলা ঘোর
লাগা জগতে আমার বাস।
ভাবছেন এইসব কেন বলছি? কে জানে,
হয়ত নতুন কোন ভান! অতি তুচ্ছ একটা মানুষ
আমি, সদ্য কৈশোর পেরনো তরুণ। সাধারণ,
বৈচিত্র্যহীন জীবন যাপন করি;
'দি ওল্ডম্যান এন্ড দ্য সী' এর বুড়োটার
মতো একমনে চিন্তা করি। কোনো লেখক
বুঝি আমার জীবনটাকে প্রতিনিয়ত
অঙ্কিত করছেন।।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

লিখেছেন চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫




বহু বছর পর আজ তোমাকে দেখলাম।

একটা ক্যাফেতে।

জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।

আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×