somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজকে ভারতকে হারাতে হলে বাংলাদেশের কি কি করা লাগবে?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমে বলে নেই যে দল আছে আমাদের তাতে ভারতকে হারানো কঠিন। ভারতের চেয়ে আমরা এগিয়ে ছিলাম বোলিংয়ে। ভারতের চেয়ে আমাদের বোলিং ভাল একথা আমি নির্দ্বিধায় বলতে চাই। তবে সাকিব না থাকাতে আমাদের এ্যাটাক অনেকটা ভোতা হয়ে গেছে। তামিম না থাকলে দলের যতটা না ক্ষতি হয় সাকিব না থাকলে দলের তারচেয়ে চারগুন বেশি ক্ষতি হয়। তামিমের জায়গায় এনামুল কিম্বা কায়েস কিছুটা পুরণ করতে পারবে কিন্তু সাকিবের ব্যাটিং বা বোলিংয়ের যে কোন একটি পুরণ করার সামর্থও বাংলাদেশ দলের কারো নেই।

আমার মতে আমাদের দলের সেরা ব্যাটসম্যান মুশফিক। তারপরেই আছে নাসির, তারপরে সাকিব। তারপরে আছে মমিনুল এবং শামছুর রহমান ।
বোলিংয়ে দলের সেরা বোলার সাকিব, তারপরে রাজ্জাক। তাহলে বুঝে নিন সাকিবকে ছাড়া আমরা কতটা দুর্বল। এক সাকিবকে হারিয়ে দলের সেরা বোলার এবং সেরা ৩য় ব্যাটসম্যান আমরা হারাচ্ছি। গত এশিয়া কাপে চারটি ৫০ করা, ভারতের ভয় তামিমকেও পাচ্ছি না আমরা। কিভাবে জিতবো আমরা আজকের ম্যাচ?

তারপরেও জেতার আশা করছি। শামছুর রহমান এবং মমিনুল - এদের একজনকে টিকতে হবে। যথারীতি মুশফিক এবং নাইমদের একজনকে টেনে নিয়ে যাওয়া লাগবে দলের ইনিংসকে ৪৫ অভার পর্যন্ত। আর নাসির এবং জিয়াউরকে ইনিংসের শেষদিকে এসে একটু ঝড়ো ব্যাটিং করতে হবে। আগে ব্যাটিং করলে ৩০০ পার করতে হবে। ওদের ভাল কোন স্পিনার নেই, ফাস্ট বোলারও আমাদের মাশরাফির তুলনায় খারাপ, সুতরাং শ্রীলংকার সাথে ব্যাটিং খারাপ করলেও ওদের সাথে খারাপ হওয়ার কথা না। আগে বোলিং করলে ওদেরকে ২৮০ রানের মাঝে আটকাতে হবে। এখানে বোলিংয়ে রান দেয়ার ব্যাপারে সবাইকে কিপটামি করতে হবে তাহলে উইকেট পড়বে। উইকেট নেয়ার চেষ্টা করে লাভ নেই, তাতে উইকেট পড়বে না, বরং ভারতের লম্বা ব্যাটিং লাইনআপ ভারতকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাবে।

আর সবাইকে ভাল ফিল্ডিং করতে হবে, চাঙ্গা থাকতে হবে, ক্যাচ মিস না করলে বাংলাদেশ জিতবে আশা করি। ইনিংসের প্রথমদিকে রহিত শর্মা এবং ভিরাট কোহলিকে ফেরাতে পারলে জয় পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।

আজকের দল:

১। ইমরুল কায়েস
২। শামছুর রহমান
৩। মমিনুল হক
৪। মুশফিক
৫। নাঈম ইসলাম
৬। নাসির হোসেন
৭। জিয়াউর রহমান
৮। সোহাগ গাজী
৯। মাশরাফি মর্তুজা
১০। রাজ্জাক
১১। রুবেল হোসেন
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×