ডিজিটাল বাংলাদেশ গঠনে আইসিটি শিক্ষা
১২ ই মে, ২০০৯ রাত ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শিক্ষা খাতে আইসিটির ব্যবহার বলতে যে কম্পিউটার দিতে হবে, তা নয়। বরং ভূগোলের বিভিন্ন বিষয়, অঙ্কুরোদগম ইত্যাদি অ্যানিমেশন করে তা টিভির মাধ্যমে খুব কম খরচেই দেখানো সম্ভব। ইহার আওতায় শুধু বাধ্যতামূলক কমপিউটার শিক্ষাই অর্ন্তভুক্ত নয়, এতে আছে শিশুশ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত সব পাঠ্য-বিষয়কে ইন্টারেকটিভ মাল্টিমিডিয়া সফটওয়্যারে পরিণত করা। প্রতি শিশুর হাতে কমপিউটার এবং প্রতি ঘরে ইন্টারনেট এ কর্মসূচীর আওতায় থাকবে।
আজকাল পাঠ্যপুস্তক প্রকাশে জটিলতার জন্য পাঠ্যপুস্তক বোর্ড সব পাঠ্যপুস্তককে ই-বুক হিসেবে ওয়েবসাইটে দিতে পারে, যাতে করে শিক্ষার্থীরা তা ডাউনলোড করে ব্যবহার করতে পারে। এছাড়া মোবাইল প্ল্যাটফর্মকে ব্যবহার করে বিভিন্ন এডুকেশনাল কনটেন্ট তৈরি করা যায়, যাতে করে শিক্ষার্থীরা উপকৃত হবে।
তথ্য-প্রযুক্তির সাথে শিক্ষা খাতের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। শিক্ষার ক্ষেত্রে যদি বিনিয়োগ না বাড়ে তাহলে তথ্যপ্রযুক্তির অন্যান্য খাতের বিনিয়োগই ব্যর্থ হবে। ভারত যেখানে সফটওয়্যার রফতানিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে সেখানে বাংলাদেশ বেশ পিছিয়ে আছে, যার একমাত্র কারণ হয়েছে যুগোপযোগী শিক্ষার অভাব। তাই দেশ তথা জাতির ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে সকল শ্রেণী পেশার মানুষকে এক সারিতে কাধে কাধ মিলিয়ে প্রযুক্তি শিক্ষায় বাধার সব পাহাড়কে ডিঙিয়ে সামনে অগ্রসর হতে হবে; না-হয় আমাদের সব আয়োজন বিফলে যাবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন