মাগিন্দানাও গণহত্যা
২৫ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দুই দিন আগে ২৩শে নভেম্বর সকাল বেলায়, ফিলিপিনের মুসলমান অধ্যুষিত মিন্দানাও অঞ্চলে মাগিন্দানাও প্রদেশে ঘটে গেছে পৃথিবীর সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ডগুলোর একটি। আজকে বিকাল পর্যন্ত ৫৩টি লাশ উদ্ধার হয়েছে (তথ্যসুত্র: আলজাজিরা)। নিহতদের অপরাধ - আগামী ২০১০ সালের গভর্নর নির্বাচনে আন্দাল আম্পাতুয়ান (যে কিনা বর্তমান গভর্নর দাতু আন্দাল আম্পাতুয়ান-এর ছেলে) সমর্থন না দিয়ে এসমাইল মাঙ্গুদাদাতুকে সমর্থন দেয়া। নিহতদের মধ্যে রয়েছে - এসমাইল মাঙ্গুদাদাতুর স্ত্রী, দুই বোন, আইনজীবী, নির্বাচনের সহযোগীবৃন্দ এবং ১২জন সাংবাদিক (National Union of Journalists in the Philippines এর মতে প্রকৃত সংখ্যা ২০)। ইতিহাসে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতার এটাই সবচেয়ে ভয়াবহ ঘটনা।
দাতু আন্দাল আম্পাতুয়ান বর্তমান ফিলিপিনো সরকার গ্লোরিয়া মাকাপাগাল-আরায়ো-র সমর্থানকারীদের একজন। আপাতত মাগিন্দানাও প্রদেশে জরুরী অবস্থা জারী করা হয়েছে। এবং অনেকেই আশংকা করছেন যে আগামী ২০১০ সালের গভর্নর নির্বাচন বাতিল করা হতে পারে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ ...বাকিটুকু পড়ুন