ভাই কথায় কথা বাড়ে সাথে বাড়ে মৃত মানুষের সংখ্যা...
হয়তো সারারাত পাইপের মাঝে ছিল হয়তো না, হয়তো হত্যা হয়তো না, হয়তো দুর্ঘটনা হয়তো না কিন্তু............
একটা দিনশেষে বাচ্চাটা আজ মৃত...
তদন্তে হয়তো অনেক কিছুই বেরিয়ে আসবে কিন্তু বেরিয়ে আসবে না ওই পাইপের মুখের লোহার ঢাকনা লাগানোর টাকাটা কার পকেটে গেছে...
জেনে কি লাভ? এরজন্য ওর শাস্তি হবে কেন? ও তো আর যুদ্ধাপরাধী না...
এই মৃত্যুর জন্য যারা দায়ি তাদের শাস্তির দাবিতে আমরা শাহবাগ যাব না, সরকার মাথা ঘামাবে না, হবেনা হরতাল...
ঝরবে শুধু ওই মায়ের চোখের পানি...
ঢাকা সহ সারা দেশের এমন হাজার গর্তের মুখে ঢাকনা নেই...
আমরা সচেতন হই অন্যকে সচেতন করি...
আমরা চাইলে সব পারি... আমি বিশ্বাস করি বাঙ্গালীদের মাথায় একবার একটা কিছু ধুকাতে পারলে তার উপসংহার না দেখে আপনি আমি আমরা মরবো না... !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


