সেই দাদার আমল থেকেই আমরা গরিব মানুষ...
আব্বু আম্মুর পরিশ্রমে ছোট বেলা থেকে অন্ন, বস্ত্র, শিক্ষার যোগান হয়েছে ও ভাড়া বাসায় থাকার সুযোগ মিলেছে...
পিচ্চি কাল থেকেই শুনে আসছি আম্মুর নিজের বাসায় থাকার খুব শখ, কিন্তু ইট, বালির যে দাম তাতে আব্বুর পক্ষে নিজেদের একটা ২ রুমের বাসা করাও সম্ভব না...
কিন্তু আমি একটা আশার আলো দেখতে পাচ্ছি......।
আব্বু যদি যে কোন ভাবে বিরোধীদলের নেতা হতে পারেন তাহলে ফ্রি তে ১০-১২ ট্রাক ইট, বালি, সিমেন্ট পেয়ে যাবো...
আর আব্বুর নিরাপত্তায় গেটের বাইরে যে সব পুলিশ থাকবে তাদের দিয়েই বাসার সব কাজ করানো যাবে......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


