মাছের তেল শিশুদের স্মার্ট বানায় !!

২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাবা-মা যদি চান তাদের শিশুদের পরীক্ষার ভালো করুক তবে নিয়মিত সন্তানকে মাছের তেল খেতে দিতে হবে। কারণ মাছের তেল শিশুদের মেধা বিকাশে সহয়তা করে। শুধু তাই নয়, নিয়মিত মাছের তেল খেলে শিশুরা অনেক বেশি স্মার্ট হয়। ব্রিটেনের একদল গবেষক গতকাল শুক্রবার এ কথা জানিয়েছেন।
ব্রিটেনের ডেভ ফোর্ড অব দ্য ডুরহাম কাউন্টি কাউন্সিল গবেষণা চালিয়ে দেখেছে, যেসব শিশু নিয়মিত মাছের তেল খায় তারা পরীক্ষায় ভালো ফল করে। কারণ মাছের তেল শিশুদের মেধা বিকাশে সহায়তা করে। নিয়মিত মাছের তেল খেলে শিশুদের মানসিক শক্তিও বাড়ে। প্রতিষ্ঠানটি ব্রিটেনের ৩ হাজারের বেশি স্কুল শিক্ষার্থীর ওপর গবেষণা চালিয়ে এ তথ্য প্রকাশ করে। ডেভ ফোর্ড অব দ্য ডুরহাম কাউন্টি কাউন্সিলের গবেষকরা ওই শিশুদের পরীক্ষার আগের ৬ মাস নিয়মিত মাছের তেলের ক্যাপসুল খাওয়ান। পরে ওই শিশুরা তাদের পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার ফল প্রকাশ হলে দেখা যায় যেসব শিশুকে মাছের তেলের ক্যাপসুল খাওয়ানো হয়েছে তাদের স্থান অন্যদের তুলনায় দুই ধাপ ওপরে এবং গড়ে তারা ১৭ দশমিক ৭ নম্বর বেশি পেয়েছে।
তবে অনেক বিজ্ঞানী এ গবেষণার ফল আমলে নিতে রাজি হননি। তারা বলেছেন, পরীক্ষার ভলো করার সঙ্গে মাছের তেল খাওয়ার কোনো সম্পর্ক নেই। বরং যে ৩ হাজার শিশু পরীক্ষায় ভালো করেছে তারা বিশেষ যত্নে ও নজরদারিতে ছিল। বাড়তি ওই সহায়তার কারণেই তারা পরীক্ষায় ভালো করেছে .,.......................
সূত্র : দৈনিক সমকাল
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ...
...বাকিটুকু পড়ুন
ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?
দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।
এক্সিডেন্ট...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২

আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন