somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একেই কি বলে হলুদ সাংবাদিকতা?

০৯ ই জুলাই, ২০১১ সকাল ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি দীর্ঘ দিন ধরে বাংলাদেশের মৎস্য প্রজাতির ডাইভারসিটি বিষয়ে জ্ঞানার্জন করে আসছি। ফলে “বাংলাদেশে নতুন প্রজাতির মাছ” শিরোনামের প্রতিবেদন আমাকে আকৃষ্ট করবে তাই স্বাভাবিক। গত মাসে বিষয়টি প্রথম আমার নজরে আসে বিবিসি বাংলার ওয়েবসাইটের এই পাতায়

বিবিসি বাংলা হচ্ছে সেই সংবাদ মাধ্যম যার উপর লক্ষ-কোটি বাঙ্গালী আস্থা রাখে যেমনটা রাখি আমি। সেই আস্থায় যখন চির ধরে তখন কষ্টটাও লাগে বেশী। কারণ শিরোনাম “বাংলাদেশে নতুন প্রজাতির মাছ” হলেও সেখানে মূলত নতুন জাতের মাছের কথা বলা হয়েছে। এ কথা কি আমাকে বিশ্বাস করতে হবে যে বিবিসি বাংলা প্রজাতি (Species) ও জাতের (Variety) পার্থক্য বুঝতে অক্ষম। একাধিক বার তাদেরকে ইমেল করেও কোন উত্তর পাই নি। তাই অবশেষে কলম ধরতে হল আমার ব্লগে।

বিবিসি বাংলার শিরোনাম ও ভেতরের খবরের দুটি লাইন দেখুন:
শিরোনাম: বাংলাদেশে নতুন প্রজাতির মাছ
খবর: বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউট বলছে তাদের বিজ্ঞানীরা জিনগত উন্নয়নের মাধ্যমে বেশ কয়েকটি নতুন ও উন্নত মাছের জাত উদ্ভাবন করেছেন


বিবিসি বাংলা ছাড়াও আরও বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে খবরটি এসেছে। যেমন-
ইউকেবিডি নিউজে-
শিরোনাম: বাণিজ্যিক গুরুত্বপূর্ণ মাছের ৫টি নতুন প্রজাতি উদ্ভাবনে সাফল্য
খবর: বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বাণিজ্যিক গুরুত্বপূর্ণ মাছের ৫টি নতুন প্রজাতি উদ্ভাবন করেছে। জেনেটিক গবেষণার মাধ্যমে রুই, রাজপুঁটি, গিফট তেলাপিয়া, লাল তেলাপিয়া ও কৈ মাছের জাত উদ্ভাবনে এ সফলতা দেখায়।

বিডিপ্রতিদিনের পাতায়-
শিরোনাম: মাছের পাঁচ নতুন প্রজাতি
খবর: বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট মাছের ৫টি নতুন প্রজাতি উদ্ভাবন করেছে। জেনেটিক গবেষণার মাধ্যমে রুই, রাজপুঁটি, গিফট তেলাপিয়া, লাল তেলাপিয়া ও কৈ মাছের জাত উদ্ভাবনে এ সফলতা অর্জন করেছে।

দৈনিক আজাদীর পাতায়-
শিরোনাম: মাছের পাঁচটি প্রজাতি উদ্ভাবন
খবর: বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ মাছের ৫টি নতুন প্রজাতি উদ্ভাবন করেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।জেনেটিক গবেষণার মাধ্যমে অর্থাৎ মান্ডেলিয়ান টেস্ট ক্রসিংয়ের রুটেশানাল সিলেক্টিভ ব্রিডিং প্রযুক্তি ব্যবহার করে রুই, রাজপুঁটি, গিফট তেলাপিয়া, লাল তেলাপিয়া ও কৈ মাছের জাত উদ্ভাবনের এই সফলতা পাওয়া গেছে।

এরকম হয়ত আরও উদাহরণ দেয়া যাবে। সময় স্বল্পতার কারণে সম্ভব হল না এজন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু যে প্রত্যাশা নিয়ে এসব সংবাদ মাধ্যমের উপর আমরা আস্থা রাখি তারা সেই আস্থার কোন মূল্যায়ন করে বলে তো মনে হয় না। তাই মনে প্রশ্ন জাগে একেই কি বলে হলুদ সাংবাদিকতা?
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১১ সকাল ১০:২১
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×