somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বেতন-ফি বৃদ্ধিঃ বাস্তবতা এবং আমাদের করণীয় নির্ধারন

১৬ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রত্রিকায় সম্প্রতিকালে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গতকাল শনিবার বেতন-ফি বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করেছে কর্তৃপক্ষ। তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে এক সপ্তাহের আন্দোলন কর্মসূচী ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য যে, গত ২৮ মে তারিখে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বেতন-ফি বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণের পর এর প্রতিবাদে ২৬ জুলাই থেকে আন্দোলন শুরু করে। আন্দোলন চলা কালে সংঘর্ষ ও ভাঙচুরের মত ঘটনা ঘটার পর রমজান ও ঈদের ছুটি এগিয়ে এনে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ প্রদান করে কর্তৃপক্ষ।

উপরের চিত্রটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্প্রতিক সময়কে তুলে ধরলেও এই বিষয়টিকে কেন্দ্র করে কোন না কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ফি বছর এরকম ঘটনা ঘটতে দেখা যায় যা কারও কাম্য হতে পারে না। শিক্ষার্থীদের বেতন-ফি বৃদ্ধির কর্তৃপক্ষের যেমন যুক্তি রয়েছে তেমনই শিক্ষার্থীদেরও বেতন-ফি না বাড়ানোর পক্ষে যুক্তির অভাব নেই।

বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে নবাগত একজন শিক্ষার্থী স্পষ্টভাবে জানে না তার কোর্সটি শেষ করতে কত টাকা টিউশন ফি, পরীক্ষার ফি ইত্যাদি পরিশোধ করতে হবে। ১ম বর্ষ ভর্তির সময় কর্তৃপক্ষ একটি নির্দিষ্ট কোর্সে জন্য শিক্ষার্থী প্রতি যে ফি নির্ধারণ করে দেয় তা পরের বছর কমবে না বাড়বে তার কোন নিশ্চয়তা নেই। কিন্তু একজন শিক্ষার্থী চার বছর ধরে (৪ বর্ষ বা ৮ সেমিষ্টার) সবগুলো কোর্স শেষ করার পর অনার্স ডিগ্রী অর্জন করে থাকে। এর ফলশ্রুতিতে একজন শিক্ষার্থীকে তার শিক্ষা জীবনের মাঝ পথে বেতন-ফি বৃদ্ধির শিকারে পরিনত হতে হয়। নতুবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনার মতো বিষয়াবলির অবতারণা ঘটা। উভয় বিষয়ই কারও কাছে প্রত্যাশিত নয়।

অথচ সম্মান প্রথম বর্ষে শিক্ষার্থীদের নতুন সেশনে/ব্যাচে ভর্তির সময় একটু স্বচ্ছতা প্রদর্শন করেই এই সমস্যার সমাধান করা সম্ভব। সহজ কথায় বিষয়টি হল এই যে, ভর্তির বিজ্ঞাপনেই একজন শিক্ষার্থীর কোন একটি কোর্স শেষ করতে কত টাকা টিউশন ফি, পরীক্ষার ফি ইত্যাদি সহ মোট কত টাকা পরিশোধ করতে হবে তার উল্লেখ করতে হবে এবং এই ফি পরিবর্তনযোগ্য নয়। ফলে একজন শিক্ষার্থী তার কোর্স শেষ করতে কত টাকা প্রয়োজন তার একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবে। কোর্স ফির বিষয়টিও বিবেচনায় এনে একজন শিক্ষার্থীর জন্য তা বিশ্ববিদ্যায় নির্বাচনে সিদ্ধান্ত গ্রহণে সহায়কও হবে। সর্বোপরি এর মাধ্যমে এড়ানো সম্ভব হবে বর্ধিত বেতন-ফির যাঁতা কলে শিক্ষার্থীদের পিষ্ট হওয়া অথবা এর প্রতিবাদে আন্দোলন, সংঘর্ষ, ভাংচুর এর মতো ঘটনার প্রেক্ষিত বিশ্ববিদ্যালয়ে অনির্ধারিত বন্ধের মত ঘটনা ঘটার।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×