somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার নাইজেরিয়ান জমজ ভাই

২১ শে মার্চ, ২০০৬ সকাল ৭:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিঙ্গাপুরে এসেছি গত বছরের একদম শুরুতে। National University of Singapore এ। আসার পরপরই খুব মন খারাপ ছিল। মাকে ছেড়ে আসা, অপুকে ছেড়ে আসা (তাও আবার আসার আগে কুৎসিত ঝগড়া করে এসেছি), ঢাকার অসংখ্য বন্ধুকে ছেড়ে...বিশেষ করে বহুদিন ফুচকা খাওয়া যাবে না এই দুঃখে দিন খুবই খারাপ ভাবে কাটা শুরু হল। সারাক্ষণই দেখি খারাপ লাগে। কিছুতেই মন ভাল হয় না। কবে আবার দেশে যাব - চিন্তাভাবনা মোটামুটি এই এক ট্র্যাকে আটকে গেল।

যাই হোক, আসার প্রথম সপ্তাহেই নবীনদের জন্য একটা Orientation অনুষ্ঠান ছিল। সেটায় যাবার পর একটু ভাল লাগা শুরু হল। নানা দেশ থেকে আসা অনেকের সাথে আলাপ হল। ওদের অনেকের অবস্থাই আমার মত। আমাদের একেকজন একেক দেশের হলে কি হবে 'Homesickness' আমাদের সবাইকে মুহূর্তেই এক করে দিল। বুঝলাম, দুনিয়ার সবার সুখ-দুঃখই একরকম। বিদেশ-বিভুঁইয়ে আমি একাই 'একা' নই।

Orientation এ খুব কম মানুষই National costume পরে এসেছিল। এদের মধ্যে আমাদের দেশের মেয়েদের সালোয়ার-কামিজের মত বেশ আলখাল্লাটাইপ জামা পরা খুব হাসি-খুশি একটা ছেলে দৃষ্টি কাড়ল। ওর কাছে গিয়ে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে হাসিমুখে নিজের পরিচয় দিলাম,'মাশীদ'। ছেলেটাও হাত বাড়িয়ে দিয়ে বেশ হাসিমুখেই বলল,'মাশুদ'। আমার হাসি কিছুটা ম্লান হয়ে গেল। বেটা কি বয়রা? নাকি আমার উচ্চারণ এত খারাপ? আমি এবার বেশ জোড় দিয়ে বললাম,'মাশীঈঈঈদ'। ওমা, এবারেও বেটা একটুও হাসি না কমিয়ে বলল,'মাশুউউউদ'। আমার এরপর প্রায় ধৈর্যচু্যতি ঘটল। খুবই জোড় দিয়ে চড়া গলায় বললাম,'মাশীঈঈঈঈঈদ!' ছেলেটাও তখন প্রায় চেঁচিয়ে বলে উঠল,'My name is Mashood!!' আশেপাশের সবাই হেসে ফেলল। আমরাও ব্যাপারটা ধরতে পেরে হাসতে হাসতে শেষ!

মাশুদের ভাষ্যমতে আমরা আসলে জমজ ভাইবোন। এই সিঙ্গাপুরে বহুকাল আগে আমাদের জন্ম। তারপর ঘটনাচক্রে নিয়তি ওকে নিয়ে গেছে নাইজেরিয়া, আমাকে বাংলাদেশে। চেহারায় পার্থক্য সে কারণেই। কিন্তু দুই জমজকে কে কোনকালে পেরেছে 'দুই ভুবনের দুই বাসিন্দা...রেললাইন বহে সমান্তরাল'টাইপ রাখতে! তাই আবার এই সিঙ্গাপুরে দু'জনের হঠাৎ দেখা।

যাক, Orientation এ গিয়ে নতুন সমদুখী অনেক বন্ধু তো পেলামই, হারিয়ে যাওয়া জমজ ভাইকেও খুঁজে পেলাম। বিদেশে একা থাকার কষ্ট কিছুটা হলেও কমল।

[আমার মা গত জুনে এখানে যখন বেড়াতে আসল, মাশুদ তখন তাকে খুব সুন্দর করে 'আম্মা' ডাকা শুরু করে দিল। এবার ডিসেম্বরে দেশে গেলাম যখন তখন আম্মা তার ছেলের জন্য একটা পাঞ্জাবি দিল। ওদের দেশীয় পোশাকের সাথে বেশ মিল আছে, শুধু ওরা যে কাপড়ের জামা পরে পায়জামাও একই কাপড়ের পরে, সে যত বাহারী কাপড়ই হোক না কেন। মাশুদ পাঞ্জাবি পেয়ে আহ্লাদে আটখানা। এখন নাকি ও আসলেই বাংলাদেশী।]

[ছবিতে আমার পাশে নীল গেঞ্জি পরা ছেলেটি মাশুদ। বাকিরা সবাই আমাদের ইরানী বন্ধু। একজন চীনা বন্ধুও আছে। গত 9ই আগস্ট সিঙ্গাপুরের ন্যাশনাল ডে'তে একসাথে fireworks দেখতে যাওয়ার সময়কার ছবি, সাদিকের তোলা।]
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০০৬ সকাল ৯:০৬
২০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×