somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পড়া বইগুলো.... পর্ব-১

২০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্রমানুসারে লেখার চেষ্টা করব। পাঠ্যবই ছাড়া যা পড়েছি, সব। স্মৃতি খুড়ে তো অবশ্যই। স্মৃতির ব্যাড সেক্টর কিংবা যাপিত সময়ের বহুমাত্রিক অত্যাচারের ফলে ট্র্যাক ওল্টা-পাল্টা হওয়া অস্বাভাবিক নয়। তবুও চেষ্টা থাকবে যথাযথ।

বয়স যখন ১০ পেরুয়নি..

১. পথের দাবী- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(সেই বয়সে যখন সবেমাত্র পড়তে শিখেছি। প্রথম পৃষ্ঠা যে কতবার পড়েছি ইয়ত্তা নেই। ভাববেননা আমি পান্ডিত্য জাহির করছি। আসলে তখন আমার হাতের নাগালে যে বইগুলো ছিল এর মধ্যে শরৎবাবুর ছবিসহ বইটা বেশ ভাললেগে গিয়েছিল।)

২. মেঘনাদ বধকাব্য- মাইকেল মধুসুধন দত্ত
( ওই একই সময়ে। কিছুই বুঝিনি। তবে এতে একটা লাভ হয়েছিল। আব্বা মেঘনাদ পড়ে পড়ে রাবনের গল্প শোনাতেন। মনে আছে মেঘনাদের মৃত্যুতে শুধু রাবণ নয় আমিও কেঁদেছিলাম। পরবর্তীতে আব্বা আমার পড়ার প্রতি আগ্রহ দেখে কিছু কমিকস ও ঈশপ কিনে দিয়েছিলেন। )

৩. বিষাদ সিন্ধু- মীর মোশাররফ হোসেন
( যোদ্ধা কাশেম এর প্রতি বীর-ভক্তি জন্মেছিল এই বই পড়ে। কারবালার গগণ বিদারী হাহাকার আমার হৃদয় বিদীর্ণ করেছিল। অসংখ্যবার আমার চোখ ভিজেছিল সখিনাদের চোখের জলে। পরে আর কোন বই পড়ে এমনটি হয়নি।)

৪. মকছুদুল মোমেনীন (লেখকের নাম মনে নেই)
(অনেকের ঘরে যেমন থাকে, আমাদের ঘরেও ছিল। কিছু দোয়া-দুরুদ শিখেছিলাম। এটা ছিল প্রাথমিক শিক্ষা। আরও পরে যখন 'অপ্রাপ্তবয়স্কদের পড়া নিষিদ্ধ' কথাটার মানে হৃদয় দিয়ে শিখেছিলাম তখন ওই চ্যাপ্টারটাই পড়তাম মাঝেমধ্যে। ভীষণ গোনাহের কাজের কথা আরবী লেখা বইয়ে আছে ভেবে অস্থির থাকতাম। কাউকে কিছু জিজ্ঞাস করারও উপায় ছিলনা। ততদিনে অবশ্য বয়স ৮/৯ পেরিয়ে গেছে।)

৫. কুরআন ( )
(কিছু না বুঝে এবং অবশ্যই আরবীতে। মুখস্তও করেছিলাম গোটা ১৫ সুরা। প্রতিযোগীতা ছিল প্রাতঃকালীন মক্তবে সবাইকে ছাড়িয়ে যাওয়া। সফল হয়েছিলাম বেশ ভালভাবে। সাথে বদবায়ু জনিত ওযু ভাঙ্গা ও ঢিলা-কুলুক জাতিয় ছোওয়াব হাসিলের শিক্ষাতো ছিলই।)

৬. রাক্ষস-খোক্কস ও দেও-দানোর গল্প (সংকলন, লেখকের নাম মনে নেই)
(মাঠের পারের দূরের দেশ ছিল তখন কল্পনার মহাবিশ্ব। বাজারের নাম শুনে শুনে সেখানে যাবার লোভ হত খুব। একদিন গেলামও। আবিস্কার করলাম বইয়ের দোকান। আব্বা ছিলেন সাথে। তার অবমূল্যায়নে আবিস্কার আর জার্নালে গেলনা। পরে একা গেলাম। দোকানদারকে গল্পের বই আছে কিনা জানতে চাইলে ওইসব ধরিয়ে দিলেন (অতি ক্ষুদে ছিলাম বলে হয়ত)। দেও-দানোর রঙ্গিন ছবি দেখেতো আমার জার্নাল সম্পাদকের চক্ষু চড়কগাছ! বাড়ি ফেরার রসদ অবশিষ্ট থাকবে কি থাকবেনা এইসব মামুলী ব্যপার নিয়ে তার কোন মাথাব্যাথা নেই। পকেট শূন্য করে তিনি পাবলিশ করে দিলেন গোটা তিন চটি টাইপের সংকলন। সেই প্রথম আমার বই কেনা।)

চলবে...
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:২৪
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×