বৃষ্টির জন্য প্রার্থনা...
২৮ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি চোখ রাখি মেঘমালার দিকে, আমার চোখ; তার শুভ্রতার স্তরে স্তরে, তার চূড়ায় তার উপত্যকায়। গরমে মরে যাই আমি, তার চিঠি আসেনা। আমি তাকে স্পর্শ করতে চাই, কিংবা চাই তার স্পর্শ। সে জানেনা। আমি দেখি তার ছায়া-প্রচ্ছায়া-উপচ্ছায়া। আবার কখোনো খাঁ খাঁ শূণ্যতা। কংক্রিটের জঞ্জালে গরমের ভয়াবহতা বাড়ে প্রতিমুহূর্ত। বৃষ্টির তিয়াস আমার রোমে রোমে প্রার্থনার ধ্বনী তোলে। মেঘ কিংবা মেঘমালার সময় হয়না। সে উড়ে চলে যায় তেপান্তর পেরিয়ে, যেখানে সোনায় মোড়া কাঞ্চনজংঘা, যেখানে দেবশ্রেষ্ঠ এভারেস্ট!
সে তো জানে- তার জন্য আমি কত শতবার যে মরে মরে যাই, লীন হয়ে যাই তার বর্ণাঢ্য ভালোবাসার জলখেলায়। তার চিঠির পাতায় বুনে দেওয়া আদ্রতা প্রথমেই বুলাই আমার চোখে। লবণজলে সিক্ত সে ছোঁয়া কী মোহে এসে যেন লুটোপুটি খায় ঠোঁটে। তারপর আশ্চর্য অতর্কিতে সে হামলা চালায় আমার বুকে। হুটহাট গজানো পাখার দাপাদাপিতে আমি তাকে টের পাই নিঃসীম নৈকট্যে!
মেঘ কি জানে তা!
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০০৯ দুপুর ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন