somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের মেরুদন্ডহীন (নন কর্ডাটা) রাজনীতিবিদরা

২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জলিল সাহেবের সাম্প্রতিক বক্তব্য পড়ে তার জন্য আমার করুণা হচ্ছে! আমাদের এসব মহান (!) রাজনীতিবিদরা যখন বঞ্চিত হন তখনই তাদের মুখ থেকে বেশ দামি কথা শোনা যায়। সমস্যা হচ্ছে এ ক্ষেত্রে তারা সত্যি কথা বললে ও তার গ্রহণযোগ্যতা থাকে না।

এর অন্যতম প্রধান কারণ - দল ক্ষমতায় থাকার সময় ওনারা সভানেত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে কিছু বলেছেন তার কোন নজির সম্ভবত নেই। এ মুহূর্তে এমন কোন নজির মনে পড়ছে না। হয়তো আমাদের নেত্রীরা ফেরেশতা (!) তাই তারা কোন ভূল করেন না। অথবা ভূল করলে ও তা জানার যোগ্যতা জনগণের নেই। কারণ তাদের কাছে দেশ ও জনগণের চেয়ে দল বড়। ক্ষেত্রবিশেষে দলের চেয়ে ক্ষমতা বড়।

আমাদের দুটি প্রধান দলের নেতাদের একই সমস্যা। দুটি দলেরই সংস্কারপন্থী নেতারা নেত্রীদের কোণঠাসা অবস্হায় সংস্কার চেয়েছিলেন। নেত্রী মুক্ত থাকা অবস্হায় তারা এ ব্যপারে কোন ইচ্ছা পোষণ করেছেন বলে শোনা যায় নি। অথবা ইচ্ছা থাকলে ও হয়তো সাহস করতে পারেন নি।

আমার যেটা সবচেয়ে দুঃখ লাগে দেখি এসব তথাকথিত উচ্চমার্গের নেতারা দলের বাহিরে গিয়ে নির্বাচন করার সাহস দেখাতে পারেন না। তাদের নূ্ন্যতম আত্মসম্মানবোধ থাকলে দল থেকে বেরিয়ে নতুন দল করতে পারতেন।

আবার যারা সাহস করে নির্বাচন করেন তারা দেখি অনেক ক্ষেত্রে গো হারা হারেন। তাহলে তারা যদি নিজ এলাকার জনগণকেই প্রভাবিত করতে না পারেন তবে পুরো দেশকে কিভাবে করবেন?

আসুন আমরা দোয়া করি আমাদের নেতারা যেন সত্যিকারের কর্ডাটা অর্থাৎ মেরুদন্ডী প্রাণীতে পরিণত হোন। আমীন!
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৫১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

ইসলামের সৌন্দর্য!

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:৩৫


সৌদি আরবের মদিনার বাজারে একজন ইহুদি ক্রেতা এক বিকেলে এক সাহাবীর দোকানের সামনে এসে দাঁড়ালেন। একটা পণ্যের দাম শুনে কিনতে সম্মত হলেন ঐ ক্রেতা।
কিন্তু তাকে আশ্চর্য করে দিয়ে সাহাবি... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×