আমি তোমাকে ঘিরে আবর্তন করতে থাকি
নিজ কক্ষপথে বিরামহীনভাবে অনন্তকাল ধরে।
আমাকে টলাতে পারেনি কোনো পথহারা গ্রহাণু
কিংবা অনেক পথ পাড়ি দেয়া কোনো ধূমকেতু!
আমি নিবিষ্ট মনে তোমার দিকে চেয়ে থেকেছি
আমার দৃষ্টি সরিয়ে নিতে পারেনি উজ্জ্বল নিক্ষত্র
সর্বশক্তি দিয়েও টেনে নিতে পারেনি কোনো কৃষ্ণগহ্বর!
আমি আমার আলোয় তোমার আলোকিত করেছি!
কিন্তু তারপরেও তুমি নেবুলার মত উন্মাতাল
তুমি তেজস্ক্রিয়, তুমি মৃত নক্ষত্রের মত দূর্বার!
তুমি মহাবিস্ফোরণ থেকে ছুটে চলেছ অক্লান্ত
আলোর গতিকে হার মানিয়ে তুমি হতে চাও অসীম!
কাল পেরিয়ে, মাত্রা ভেঙ্গে হতে চাও অবিনশ্বর।
আমার হয়তো তোমাকে দিতে হবে ছুটি!
নিজেই নিজেকে করব ধ্বংস, ঘটাবো সুপারনোভা
তোমার জন্য থাকবে আমার মৃত আলোকরশ্মি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




