তোমার মূহুর্তগুলো ফিরিয়ে দিতে চাই,
'সময় চলে যায়, রুখতে পারে না কেউ'
এসব কথা বলে নিজেকে প্রবোধ দেই
নিজের কাছেই নিজে তুলি মিথ্যার ঢেউ!
"প্রথম আমার চোখে তোমার লাজুক চোখ
আমার স্পর্শে তোমার ভেতর শিহরণ,
তোমার চুম্বনের জন্য আমি কত উন্মুখ
তোমাকে ঘিরে আমার বিরামহীন আবর্তন!"
এসব হারিয়ে গেছে কোনো এক অপরাহ্ণে
দু'জনের ভিতরে এখন আগোছালো শূণ্যতা
অনুভুতিগুলো এখনো জমে আছে এখানে-
আমার কাছে, তাদের মাঝে অসহ্য নিরবতা।
তোমার ফিরিয়ে দিতে চাই ফেলে আসা সবকিছু,
নিজেকে করে ফেলতে চাই একদম নিঃস্ব,
অনুভুতির প্রেতাত্মা যেন নিতে না পারে পিছু।
আমি ফিরিয়ে দেব তোমার হারানো সর্বস্ব!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



