somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

♦♦আদম সন্তানদের প্রতি... ♦♦

০৪ ঠা মে, ২০১৫ রাত ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাহ! তুমি এক আদম সন্তান!

তুমি আদমের কাছে থেকে পেয়েছ চোখ,
তোমার গ্রীবা, কুঁচকে ফেলার জন্য ভ্রু।
তুমি আদমের কাছে থেকে পেয়েছ দাঁত,
সর্বভূক হয়ে চিবিয়ে খাচ্ছো সারা দুনিয়া।
তুমি আদমের কাছে থেকে পেয়েছ হাত,
যাকে তাকে লাথি দেয়ার জন্য সবল পা।
তুমি আদমের কাছে থেকে পেয়েছসারা দেহ,
দুশো ছ’টি হাড়ে গড়া জান্তব কংকাল।

তুমি শুধু পাওনি আদমের মগজ,
তোমার মস্তিষ্ক ভর্তি তাই ইবলিশের বীর্য!
তুমি শুধু পাওনি আদমের লিঙ্গ,
তোমার লিঙ্গ তাই শুয়োরের লকলকে জিহ্বা!


বহুকাল পরে আজ এই পৃথিবীর-
চারিদিকে বিচরণ কোটি কোটি আদমের।
বহুকাল পরে আজ এই পৃথিবীর-
চারিদিকে বিচরণ কোটি কোটি হাওয়ার।

এরই মাঝে আদমের ছদ্মবেশে কিছু নেকড়ের দল!


বাহ! তুমি নিজেকে আদম সন্তান দাবী করছো!

অথচ তোমার আদম প্রদত্ত চোখ ধর্ষণ করছে-
লক্ষ লক্ষ হাওয়ার প্রতিটি কোষ।
অথচ তোমার আদম প্রদত্ত ঐ শুভ্র হাত
কালো থাবা হয়ে ছিন্ন করছে হাওয়ার ইজ্জত।
অথচ তোমার আদম প্রদত্ত ঝাঁচকচকে দাঁত-
ছিঁড়ে খাচ্ছে হাওয়ার মাংস,হায়েনার মত।

তোমার পচে বিষ্ঠা হয়ে যাওয়া লিঙ্গে-
তুমি শ্লীলতা কেড়ে নিচ্ছো শত হাওয়ার।
তুমি ভাবছো তোমার পুঙ্গশুক্রাণু ছুটে গিয়ে-
লাথি কষাচ্ছে লক্ষ হাওয়ার জড়ায়ুতে।
আর তাই গাঢ বিষাদে, ঠোঁট কামড়ে থাকা হাওয়ার-
চোখ ভর্তি মুক্তোর মত অশ্রুধারা!

চোখ খুলে দেখ, তুই বলৎকার করছিস কাকে?
তাকিয়ে দেখ, তোর গলে যাওয়া লিঙ্গ কোথায়?
চেয়ে দেখ, কার পবিত্র শরীর থেমেআছে এখানে-

একজন হাওয়ার- একজন মায়ের,
একজন হাওয়ার- একজন বোনের,
একজন হাওয়ার- একজন স্ত্রীর,
একজন হাওয়ার- একজন প্রেমিকার!


অথচ এমন হবার কথা ছিল না মোটেই।

এই হাওয়ার দিকে তাকিয়েই আদম-
ভুলে গেছে স্বর্গসুখের সবস্মৃতি।
এই হাওয়ার স্পর্শেই আদম-
পার করে দিয়েছে বীভৎস পৃথিবীর রাত্রি।
এই হাওয়ার শরীরে মিশেছে আদম-
জন্ম নিয়েছে দেবশিশু, পৃথিবীর সন্তান।


এবার সময় হয়েছে, মাথা উঁচু কর আদম সন্তান।

তোমাদের সমন্বিত নিঃশ্বাসে-
ছিঁড়ে যাবে ইবলিশের শিশ্ন,
তোমাদের একত্রিত কষাঘাতে-
চূর্ণ হবে বিষ্ঠাপূর্ণ মগজেরআখড়া,
তোমাদের সুসজ্জিত পদাঘাতে-
উপড়ে যাবে মহাপৃথিবীর কলংক।


এবং তারপর-
এইসব আদম এবং এইসব হাওয়াতে মিলে,
একালের পৃথিবী, ফিরে যাবে সেকালের স্বর্গে!
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×