somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ: বিটিভি - প্রথম কিস্তি

০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানমালা সম্পর্কে বিভিন্ন সময় পত্র-পত্রিকায় এন্তার লেখালেখি চোখে পড়ে। যদিও এর বেশির ভাগই বিটিভির প্রতি আক্রমণাত্মক। অবিশ্যি, স্বাধীন বাংলাদেশে বিটিভি নামক সরকারি প্রচার মাধ্যমটিকে বলতে গেলে সব সরকারই ঠুটো জগন্নাথ বানিয়ে রাখার মধ্যে স্ফূর্তি লাভ করেছে। তাই দেশের সামগ্রিক দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের প্রেক্ষাপটে বিটিভির কাছ থেকে সদাচারণ বা সুবোধ বালকের মতো আচরণ প্রত্যাশা করা যায় না নিশ্চয়ই। বিশেষত যখন সব সরকারই এটিকে কর্তার ইচ্ছায় কীর্তন করাতে বা কর্তার ঢাকের কাঠি বানাতে বদ্ধপরিকর থেকেছে তখন এর অনুষ্ঠান বিষয়ক বা অন্যান্য বিষয়ক কর্মকর্তাদের পক্ষে স্বাধীনভাবে কাজ করা সম্ভবই বা হবে কি করে।

আর যে দু’একজন কখনও সখনও একটু স্বাধীনভাবে কাজ করতে চেয়েছেন তাদের পরিণতি কি হয়েছে সে কথা বোধকরি নতুন করে বলার দরকার নেই। এ ক্ষেত্রে প্রয়াত আব্দুল্লাহ আল মামুনের কথাই সবচেয়ে জ্বলন্ত উদাহরণ নয় কি? মুস্তাফা মনোয়ার, আব্দুল্লাহ আল মামুন, আতিকুল হক চৌধুরী, মুস্তাফিজুর রহমান, মোস্তফা কামাল সৈয়দ, নওয়াজেশ আলী খান, হায়দার রিজভী প্রমুখ বিশিষ্ট টিভি অনুষ্ঠান নির্মাতাতো একসময় বিটিভিতেই ছিলেন। তখন অনুষ্ঠানের মান নিয়ে খুব কমই অভিযোগ উঠতে দেখা গেছে। এদের পরবর্তী প্রজন্ম নাসিরুদ্দীন ইউসুফ বাচ্চু, আল মনসুর, ম হামিদ এরাও অনুষ্ঠান নির্মাণের ক্ষেত্রে যথেষ্ট পারদর্শীতার পরিচয় দিয়েছেন। এদের মধ্যে কেউ সরকারি চাকরির বিধান মেনে বয়সের কারণে অবসর নিয়েছেন, কেউ রাজরোষে বা সরকারের সংকীর্ণ দলবাজির খপ্পরে পড়ে নিমকো ইত্যাদিতে বাধ্যতামূলকভাবে স্থানান্তরিত হয়ে সৃজনশীল কর্মকাণ্ড করা থেকে বাদ পড়েছেন।

কেউ আবার সরকারের পৃষ্ঠপোষকতায় বিটিভির অভ্যন্তরে সৃষ্ট দলাদলি বা অহেতুক হস্তক্ষেপের ফলে বোঝাপড়া করতে না পেরে স্বেচ্ছায় বিটিভির সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছেন। এমনিভাবে বিটিভির সৃজনী গুণসম্পন্ন মানুষগুলো প্রধানত বিভিন্ন সরকারের আমলে প্রতিষ্ঠানটিকে তাদের পূর্ণ কর্তৃত্বাধীনে রাখার হীন মানসিকতার কারণে বিটিভিতে আর থাকতে পারেননি। যদিও এই বয়োবৃদ্ধদের অনেকেই এখনও কিন্তু কোন না কোন প্রাইভেট চ্যানেলে স্বচ্ছন্দে কাজ করে যাচ্ছেন। অর্থাৎ সৃজনী প্রতিভাধর ব্যক্তিদের জন্য সব সময়ই গরজ বড় বালাই, বয়স কোন বালাই নয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বুনো মহিষের পাল!

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯



ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।

অনেকদিন ধরেই মগজে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

×