একটি সকালে ঘুম ভাঙাবো
একটি দুপুরে রোদ মাখাবো
একটি বিকেল হবে শুধুই তোমার আমার
একটি সন্ধায় হবে ফিসফিসিয়ে কথপোকথন
একটি বার না হয় বলবে- ভালবাসি তোমায়
একটি বার না হয় টেনে ফেলে দিবে সিগারেটের ফিল্টার
একটি বার না হয় তুমি শুধুই আমার জন্যই কাদবে
একটি বার না হয় ভালবেসেই হাতটি ধরতে দিবে
তারপর না হয় সব কিছু হয়ে যাবে- মিথ্যে মিথ্যে
তারপর না হয় তোমার পথ যাবে ওই দিকটা দিয়ে
তারপর না হয়- আমি তোমার কেউ না
তুমি আমার কেউ না
তারপর না হয় আমরা দুজন দুজনার কেউ না
তারপর না হয় আর ভালই বাসবো না
তারপর না হয় আমি তোমায় ভুলে যাব
তারপর না হয় ভালবাসবো অমুককে তমুককে
বিয়ে করবো
ঘর হবে
সংসার হবে
পিচ্চি পিচ্চি বাচ্চা হবে-কাচ্চা হবে
ভাত খেয়ে মুখ মুছবো অন্য কারো শাড়ির আচলে
তারপর হঠাৎ আমার ঘুম ভাঙবে পুরনো অভ্যাসে
ঘড়িতে যখন রাত দুটো কুড়ি মিনিট বাজবে
এই যে মিস এত ঘুমালে চলবে,হু?
জেগে ওঠ না প্লিজ!
এই তুমি সেই তুমির মত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



