somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি লালটিপ এবং লালগোলাপের গল্প

২৬ শে মে, ২০১৪ রাত ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাস্তার ধারে দাড়িয়ে সিটি বাসের জন্য অপেক্ষা করছি।প্রতিদিন ই করি।পড়ন্ত বিকেলে ক্লান্ত শ্রান্ত সিটিবাস এসে দাড়ায়।ঝাপ দিয়ে উঠে পড়ি।তারপর সোজা বাড়ী।
তবে আজকের বিকেলটা অন্য রকম।অন্য রকম হ ওয়ার পিছনে একটা অন্য রকম কারন আছে।কারনটা একজন নারী।বয়সে সমবয়সী হবে হয়তো।একটু কম ও হতে পারে।গায়ের রং কালো।যতটা কালো হলে বিয়ের ঘটক মসাই শ্যামলা বলে চালিয়ে দেয় তার চেয়ে বেশী কালো।গোলগাল মুখ।জানি না কেনো তার প্রতি আলাদা একটা ভাললাগা শুরু হয়ে গেল।বেশ কয়েকবার তাকিয়েছি।বারবার তাকিয়েছি।এইতো দুই মিনিট আগেই তাকালাম।হাত দিয়ে কি সুন্দর ভাবে কপালের চুল গুলো সরিয়ে দিল।চুল সরিয়ে দেয়ায় দেখতে পেলাম তার কপালে একটা লাল টিপ।লাল টিপে একটা মানুষকে এত সুন্দর লাগে জানা ছিল না।

আচ্ছা মেয়েটার কি কোন প্রেমিক আছে?ভালবাসার মানুষ আছে?আমি কি তার ভালবাসার মানুষ হতে পারি না?শুধু কপালের লাল টিপটা ঠিক জায়গায় বসানোর জন্যই না হয় ভালবাসলাম!

একবার কি গিয়ে বলবো এই যে মিস।আমি আপনাকে ভালবাসি।যদি ভালবাসা গ্রহন না করেন তবে অভিশাপ দিব।আপনি আর কোনদিন লাল টিপ পড়তে পারবেন না।

- একটা ফুল নিবেন ভাইজান?
পিচ্চি একটা টোকাই ছেলে গোলাপ ফুল হাতে আমাকে প্রশ্ন করে।
- না।নিব না।
- নেন।আপনার বান্ধবী কে দিয়েন

ছেলেটা ভাল কথা বলেছে।এই গোলাপ হাতে গিয়ে যদি ওই লাল টিপ পরিহিতা নারী কি গিয়ে ভালবাসা জানাই তবে সে ফিরিয়ে দিতে পারবে না।লাল গোলাপের আলাদা শক্তি আছে।ভালবাসার শক্তি।এই শক্তির কাছে তাকে হার মানতেই হবে।

গোলাপ কিনলাম।এখন আমি গোলাপ হাতে দাড়িয়ে আছি।আমার কিছুদূরে সেই লাল টিপ পরিহিতা নারী যাকে আমি কিছুক্ষন আগে থেকে ভালবাসা শুরু করেছি।

ভালবাসা গ্রহন করলে সিটি বাসের জন্য আর অপেক্ষা করবো না।একটা রিকশা ভাড়া করে শহরটা ঘুরে বেড়াবো তার সাথে।বাতাসে তার চুল বারবার এলোমেলো হয়ে যাবে।আমি সঙ্কোচে হাত দিয়ে সরাতে পারবো না।লাল টিপ যদিও ঠিক জায়গায় থাকবে তারপরেও একটুকু ছুয়ে দেখার লোভে শেষ পর্যন্ত হয়তো বলেই ফেলবো-তোমার লাল টিপটা ঠিক করে দেই?
সে কি কপাল বাড়িয়ে দিয়ে বলবে দাও?

********

আমি সিটি বাসে ঝুলে ঝুলে বাসা যাচ্ছি।আমার হাতে একটা গোলাপ ফুল যেটা আমি ওই লাল টিপ পরিহিতা নারী কে দিতে পারি নি।এক যুবক রিকশায় করে তাকে নিয়ে চলে গিয়েছে।একদম আমার চোখের সামন থেকে।আমি শুধু তাকিয়ে দেখেছি আর মনের অজান্তে হেসেছি।নিজের উপর হেসেছি যে কত উদ্ভট চিন্তা আমি করতে পারি।চাইলেই রাস্তায় দেখা কারো ভালবাসার মানুষ হয় না।লাল টিপটা আর চাইলেও আমি ঠিক করে দিতে পারবো না।চাইলেও আমি আমার হাতে যে লাল গোলাপটি আছে সেটা তাকে দিতে পারবো না।কারন তার মন অন্য যুবকের কাছে বন্দি।টিপ ঠিক করে দেয়ার অধিকার শুধু তার ই।লাল গোলাপ দেয়ার অধিকার শুধু তার ই।আমরা শুধু গোলাপ কিনেই যাব।দেয়াটা আর হবে না।তবে হ্যা।আজকে আমি গোলাপটা ফেলে দিব না।বাস কন্ডাক্টর যখন 'এই মামা ভাড়াটা দ্যান' বলে চিল্লাবে আমি তখন তাকে আমার লাল গোলাপটি দিয়ে দিব।
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×