somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিথির মন খারাপ(পর্ব-১)

২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিথি রিকশায় যাচ্ছে।না সে আজকে একা নয়।তার পাশে আরো একজন আছে।খুব বিশেষ কেউ।তাই তার নাম বলা যাবে না।বিশেষ বিশেষ মানুষদের নাম বলা যায় না।শুধু নাম না।কিছুই বলা যায় না।তাদের সব কিছু রাখতে হয় গোপনে গোপনে।তাদেরকে ডাকতে হয় অন্য কোন নামে।যে নাম কেউ শোনে নি।কেউ বোঝে নি।তিথির 'উনি' কে তিথি ডাকে-গাধা বলে।চরিত্রের সাথে মিলে যায় তাই গাধা।চাশমিশ গাধা।চশমা ছাড়া কিছুই দেখে না।চশমা সহ ও যে খুব দেখে তাও না।তিথির কখনই মনে হয় নি গাধা টা কয়েক সেকেন্ডের বেশি তার মুখের দিকে তাকিয়ে ছিল।আচ্ছা গাধাটাকে যদি বলা হয় সে কোন রঙের শাড়ি পড়ে আছে সে বলতে পারবে?অবশ্যই পারবে না।অথচ তারা আধ ঘন্টার উপরে একসাথে ঘুরছে।ত্রিচক্রযান ভ্রমন।

তিথির খুব ইচ্ছা করছে যে গাধাটা তার হাতটা ধরুক।কখনো ধরে না।ধরবে বলেও মনে হয় না।আচ্ছা নিজে থেকে যদি গাধাটাকে হাত ধরতে বলে তাইলে কি ধরবে?অন্তত এক সেকেন্ড কিংবা দুই সেকেন্ডের জন্য?

- আমার হাতটা একটু ধরবে?
-কি?
-হাত ধরবা একটু?
-খামোখা হাত ধরবো কেনো?
-তুমি হাত ধরলে রিকসা থেকে পরে যাওয়ার ভয় থাকবে না
-রিকশা ভাল করে ধর তাইলে আর পরবে না।এই যে রিকসাওয়ালা ভাই!
রিকশাওয়ালা উত্তর দেয়-জ্বে
-রিকশা সাবধানে চালান।খাদে চাকা ফেলে দিয়েন না।
- আইচ্ছা

তিথি মুখ ঘুরিয়ে নেয়।তার প্রচন্ড কান্না পাচ্ছে।অনেক চেষ্টা করেও চোখের পানি আটকে রাখার।পারে না।গাল বেয়ে পানি গরিয়ে পরে।

- এই যে রিকশাওয়ালা ভাই!
-জ্বে ভাইজান
- আপনার কাছে টিশ্যুই পেপার হবে?
- জ্বে না
-ও আচ্ছা।তাহলে আপনার গলার গামছাটা দিন
রিকশাওয়ালা বিরস মুখে গামছা টা এগিয়ে দেয়।গামছা রিকশাওয়ালাদের অনেক পছন্দের বস্তু।এটা হাতছাড়া হলে তাদের খারাপ লাগে।

গাধাটা করে কি!সে কি এই গামছা দিয়ে তার চোখের পানি মুছবে?রিকশাওয়ালার ঘাম মোছা গামছা দিয়ে?তিথি ঠিক করলো এই রকম কিছু হলে সে দুই দিন না খেয়ে থাকবে।আবার তিথির একটু ভাল লাগাও শুরু হয়।যাক অন্তত তার কান্না নিয়ে গাধাটা চিন্তা করছে।পানি মুছে দেয়ার জন্য ব্যাস্ত হচ্ছে।তিথির চোখে আবার পানি চলে আসে।তবে এই পানির রহস্য ভিন্ন।এই পানি সবার জন্য আসে না।সব সময় আসে না।বিশেষ কারো জন্য বিশেষ মূহুর্তে আসে।

তিথির সেই 'বিশেষ মানুষ'টি গামছা দিয়ে তার হাতের কোনায় লেগে থাকা কাকের পায়্খানা পরিষ্কার করলো।সে হয়্ত জানেই না রিকশাওয়ালা এই গামছা দিয়ে তার মুখ মোছে।সে হয়্ত এটাও জানে না তার পাশে একজন ক্রন্দনরত মেয়ে বসে আছে যে চাচ্ছে তার চোখের পানি মুছে দেয়া হোক।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৪ রাত ২:৩৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×