বিভিন্ন সময়ে অনেক বন্ধুদের মাধ্যমে তথাকথিত সব 'ফ্যান পেজ' এর 'সবজান্তা' অ্যাডমিনদের বিভিন্ন পোস্ট চোখে পড়ে । কয়েকদিন আগে তেমনি একটা পোস্ট এর দিকে আমার দৃষ্টি আটকে যায় । পোস্টটা ছিল : "তুমি যদি কাউকে ভালোবাস, তবে তাকে ছেড়ে দাও । যদি সে তোমার কাছে ফিরে আসে, তবে সে তোমারই ছিল, আর যদি না ফিরে আসে, তবে সে কখনই তোমার ছিল না ।" ওই সবজান্তা অ্যাডমিনরা এটিকে রবীন্দ্রনাথের উক্তি বলে প্রচার করেছিল । রবীন্দ্রনাথ সম্পর্কে যাদের নুন্যতম জ্ঞান আছে তাঁরা ভালো করেই জানেন যে, রবীন্দ্রনাথের সমগ্র সাহিত্যকর্ম মাইক্রোসকোপ দিয়ে তন্ন তন্ন করে খুঁজলেও এই জাতীয় কোন কথার সন্ধান মিলবে না । এই জাতীয় পোস্টগুলোতে ওই সব না-খাওয়া অ্যাডমিনরা প্রায়ই এই কুকর্মটি করে, অর্থাৎ বিভিন্ন কথার সাথে রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার, সক্রেটিস, অ্যালবার্ট আইনস্টাইন বা এরকম বহু বিখ্যাত মনীষীর নাম জুড়ে দেয় (যার ৯৯ শতাংশই ভুল) । তারপর বলে, ভালো লাগলে "কুপাইয়া লাইক দ্যান"। সরলমনা 'ফ্যানরাও' দেখি সবাই এগুলোকে রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার প্রমুখের উক্তি মনে করে অ্যাডমিন দাদাদের কথামত ঝাপাইয়া পড়িয়া "কুপাইয়া লাইক" দিতে থাকেন এবং নিজের ও বন্ধুদের ওয়ালে শেয়ারও করেন সেটি, অথচ একবারও ভেবে দেখেন না এগুলো আসলেই তাঁদের উক্তি বা বানী কিনা ! আর এই সব অ্যাডমিনরা নিজেদের সস্তা পেজগুলোর জনপ্রিয়তা এবং 'ফ্যান সংখ্যা' বাড়ানোর প্রতিযোগিতায় এই হীন কাজটি করে বলেই মনে হয় ।
আলোচিত ব্লগ
৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....
দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...
তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন
বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।