সকালবেলা পূর্ব দিগন্তে সূর্য উঠে আধাঁরের রাজ্যের সমাপ্তি ঘটিয়ে আলোকিত করে চারপাশ। ঘোর অনামিশাকে কাটিয়ে পৃথিবী জেগে উঠে প্রান চঞ্চলতা নিয়ে। পৃথিবীর সকল সৃষ্টি ফিরে পায় তাদের জীবন ছন্দ। কিন্তু আমার মনের অনামিশাতো কাটেনা, কারন প্রতিটা সকালে তো সেখানে তোমার আলো পৌঁছায়না। আর তাইতো সেখানে মেতে উঠেনা জীবনের উৎসব।
দখিনা হাওয়া অনেকের মনকে করে দিয়ে যায় এলোমেলো, দখিনা হাওয়ার স্পর্শ পেয়ে পৃথিবীতে নেমে আসে বসন্ত। ফুল ও সুরভীতে ভরে উঠে আমাদের শ্যামল এই পৃথিবী। কিন্তু আমার মনে তো বসন্ত আসেনা, কারন দখিনা ঐ বাতাসে তোমার তো কোন ঘ্রান নেই।
সবুজ শ্যামল এই পৃথিবী যখন সূর্যের অতি প্রখর তাপে ফেটে চৌচির হয়ে যায় তখন বৃষ্টি এসে মিটিয়ে যায় তার অনাদি কালের তৃষ্না। সিক্ত করে দিয়ে যায় তাকে। ভিজিয়ে যায় মাঠ ঘাঠ প্রান্তর। কই, এই বৃষ্টি তো আমার মনকে ভিজাতে পারেনা। কারন এই জলে তো তোমার ছোঁয়া নেই।
তোমার ভিতরে যে মনটা আছে, আমি তাকে আমার ভালোবাসা দিয়ে তিল তিল করে আমার মত করে গড়ে নিতে চাই। আমি চাই আমার ভালোবাসার প্লাবনে তোমাকে ভাসিয়ে দিতে, তোমার মনের সমুদ্রে উঠাতে চাই ভালোবাসার মহা প্রলয়। যে প্রলয়ে তোমার ভিতরের সব আধাঁর, হিংসা, লোভ, ঘৃনা অহমিকাকে ভেঙে চুরে তৈরি করবে নুতন এক তোমায়। যে মানুষটার শরীরের সমস্ত রক্ত বিন্দু বহন করবে আমার ভালোবাসা। যার ডি,এন,এ এর প্রতিটা পরতে পরতে থাকবে আমার ছবি।
প্রতিদিন ঘুম থেকে উঠে আমি যে মুখ দেখব সে মুখে থাকবে পবিত্র ভালোবাসার প্রতিচ্ছবি। যার বুকে মুখ লুকিয়ে আমি পাব স্বর্গের অনুভুতি। যার ভালোবাসা দিয়ে এই শুন্য আমাকে পুর্ন্য করে দিবে।
পারবে কি? আমার বুকের কোনে লুকিয়ে থাকা কষ্ট গুলোকে তোমার আদর-ভালোবাসা মাখা উষ্ণ সর্প্শ দিয়ে পুড়িয়ে দিতে?
আমার দুচোখের শুন্যতাকে তোমার ভালোবাসার স্বপ্নে পূর্ন্য করে দিতে? পারবেনা?
হে আমার দেবী,,,
তোমার সত্য সূন্দর পবিত্র ভালোবাসা দিয়ে পারবো আমাকে শুধ্য করে দিতে? পারবেনা?
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




