somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রমানের অপেক্ষায় থাকা গণিত

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গোল্ডবাখের অনুমান [১]
"দুই এর চেয়ে বড় যেকোন জোড় সংখ্যাকে দুটি মৌলিক সংখ্যার যোগফল হিসাবে লেখা যায়।"
এই অনুানটির সত্য নাকি মিথ্যা তা এখনো প্রমানিত নয়।

সংখ্যা তত্ব এবং গণিতের প্রাচীন এবং পরিচিত অপ্রমানিত সমস্যা হল এটি। এটি গোল্ডবাখের অনুমান নামে পরিচিত। ২ এর চেযে বড় জোড় যেই সংখ্যাগুলোকে এভাবে দুটি মৌলিক সংখ্যার যোগফল প্রকাশ করা যায়, তাদেরকে গোল্ডবাখ নাম্বার বলে। জার্মান গণিতবিদ গোল্ডবাখ এই অনুমানটি সবার সামনে আনেন। যেমনঃ

4 = 2+2
5 = 3+2
7 = 5+2
10 = 7+3 or 5+5

কিভাবে আসল এই অনুমান? [২]
৭ জুলাই ১৭৪২ জার্মান গণিতবিদ ক্রিস্চিয়ান গোল্ডবাখ তারই মত আরেক গণিতবিদ লিওনার্দো অয়লার কে লেখা একটি চিঠিতে এই অনুমানটির উল্লেখ করেন। অয়লার এমন একজন গণিতবিদ যিনি ৫৯ টি বন্ধু সংখ্যা খুজে পান। তার পূর্বে ২০০ বছরে মাত্র ২ টি বন্ধু সংখ্যার সন্ধান মিলেছিল। বন্ধু সংখ্যা হল এমন দুটি সংখ্যা যাদের একটির প্রকৃত উৎপাদকগুলোর সমষ্টি দ্বিতীয় সংখ্যাটি, এটি অপর সংখ্যার জন্যও সত্য। অর্থাৎ এদের প্রকৃত উৎপাদকগুলোর সমষ্টি অপর সংখ্যাটি। পিথাগরাসও তার এক শিষ্যের "বন্ধু কি?" এমন প্রশ্নের জবাব দিয়েছিলেন এই বন্ধু সংখ্যা দিয়ে। পিথাগরাসের ভাষায় ২২০ ও ২৮৪ এদের ভিতর যে সম্পর্ক তাই বন্ধুত্ব। যাই হোক, ফিরে আসি গোল্ডবাখের চিঠিতে। তিনি চিঠিতে লেখেন-
"প্রতিটি পূর্ন সংখ্যা দুটি মৌলিক সংখ্যার যোগফল হিসেবে লেখা যায়, এমনকি এটিকে যেকোন সংখ্যক মৌলিক সংখ্যার যোগফল হিসেবে লেখা যাবে যতক্ষন না ১ পর্যন্ত পৌছুনো হবে"।

এখানে গোল্ডবাখ ১ কে মৌলিক সংখ্যা হিসেবে ধরেছেন। এখন এই ধারনাটি পরিত্যক্ত। তিনি চিঠির মার্জিনের পাশে তার আরেকটি ধারনা উল্লেখ করেন, এটিকে নিচের মত করে বলা যেতে পারে-
"২ এর চেয়ে বড় সব জোড় পূর্ন সংখ্যাকে তিনটি মৌলিক সংখ্যার যোগফল হিসেবে প্রকাশ করা যায়"।

এই চিঠিটি letter XLIII নামেও পরিচিত। লিংকটিতে গিয়ে জার্মান চিঠিটি পড়েও নিতে পারেন।

অয়লার ৩০ জুন তার উত্তরে গোল্ডবাখকে তাদের পূর্বের পত্রালাপের বিষয়টি মনে করিয়ে দেন যেখানে গোল্ডবাখ নিচের উদ্ধৃত অনুমানটি অয়লারকে জানিয়েছিলেন-
"২ এর চেয়ে বড় সব জোড় পুর্ন সংখ্যাকে দুটি মৌলিক সংখ্যার যোগফল হিসেবে প্রকাশ করা যায়"।

এই অনুমানটি গোল্ডবাখ চিঠিতেই উল্লেখ করেন, মার্জিনের পাশে না। অয়লারও এটিকে থিওরেম হিসেবে গন্য করতেন কিন্তু তিনিও এটি প্রমান করতে পারেননি এমনকি এটি তিনি চিঠিতে উল্লেখও করেন।

সবার শেষে আমি যেই অনুমানটি উল্লেখ করেছি সেটি "strong" বা "even" গোল্ডবাখ অনুমান হিসেবে পরিচিত। এটির একটি বিজোড় রুপও আছে। যেটি "week" বা "odd" গোল্ডবাখ অনুমান হিসেবেও পরিচিত। এটির বিবৃতি নিচের মত-
"৭ এর চেয়ে বড় সব বিজোড় সংখ্যাকে তিনটি প্রাইম বিজোরের যোগফল হিসেবে প্রকাশ করা যায়"।

স্ট্রং গোল্ডবাখ অনুমান এখনো অপ্রমানিত।

প্রমানের চেষ্টায়?
নীলস পিপিং ১৯৩৮ সালে ১০০০০০ পর্যন্ত এই অনুমানটি সত্যতা যাচাই করেন। টি অলিভেইরা ই সিলভিয়া ৪০০০০০০০০০০০০০০০০০০ পর্যন্ত এটি যাচাই করেন, ৪০০০০০০০০০০০০০০০০ পর্যন্ত দুইবার করে যাচাই করেন।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×